
ইসরায়েলি মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও দেশটির সশস্ত্রবাহিনী গাজায় মিসর প্রস্তাবিত দুদিনের যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতার কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেল আবিব। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এর প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার গাজায় দুদিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন মিসরের প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ তৈরি করা। তবে এই প্রস্তাব গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেননি সিসি।
মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসি জানান, এই দুই দিনের যুদ্ধবিরতিতে হামাস চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে বিপরীতে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তি দেবে। এর পরবর্তী ১০ দিনের মধ্যে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে।
সিসি বলেন, ‘আমরা গাজা উপত্যকায় দুদিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করেছি, যাতে চারজন (ইসরায়েলি) বন্দীকে কিছু (ফিলিস্তিনি) বন্দীর সঙ্গে বিনিময় করা সম্ভব হয় এবং তারপর ১০ দিনের জন্য আলোচনা হবে যাতে যুদ্ধবিরতিটিকে একটি স্থায়ী অস্ত্রবিরতিতে পরিণত করা যায়।’ এ সময় সিসির পাশে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবেউন উপস্থিত ছিলেন।
চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ ইসরায়েলি মন্ত্রীর সমর্থন থাকার পরও মিসরের প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। কারণ, একা নেতানিয়াহু এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছেন। নেতানিয়াহু জোর দিয়েছেন বলেছেন যে, ‘আলোচনা কেবল হামলা চলাকালেই অনুষ্ঠিত হবে, অন্য কোনো পরিস্থিতিতে নয়।’
ইসরায়েলি সম্প্রচারমাধ্যমটি নিশ্চিত করেছে যে, ইসরায়েলের নিরাপত্তাবাহিনীগুলোও এই প্রস্তাবটি সমর্থন করেছিল। ইসরায়েলের অনুমান, প্রায় ১০১ জন ইসরায়েলি হামাসের হাতে বন্দী আছে গাজায়। তবে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যে, তাদের মধ্যে কয়েকজন হয়তো এরই মধ্যেই গাজায় ব্যাপক ইসরায়েলি বিমান হামলার কারণে মারা গেছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
৩০ মিনিট আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
২ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৪ ঘণ্টা আগে