প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের। দেশটির প্রধান দুই শহর তেল আবিব ও জেরুজালেমে প্রধান সড়কগুলো আটকে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। অবিলম্বে নির্বাচন ও হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেছেন তাঁরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাঁরা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এমনকি কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
জেরুজালেমে কয়েক শ বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ইসরায়েলে নতুন নির্বাচন দাবি করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ করে বাধা দেয়। এমনকি পুলিশ সংবাদমাধ্যমের কর্মীদেরও বাধা দেয় ঘটনাস্থলের আশপাশে যেতে।
এদিকে, তেল আবিবে মূলত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটির দাবি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করে আনা এবং অপরটির দাবি ছিল, ইসরায়েলে নতুন নির্বাচন আয়োজন করা। এ সময় আন্দোলনকারীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীদের অনড় অবস্থানের বিপরীতে পুলিশ প্রথম স্মোক গ্রেনেড ছুড়ে, এমনকি জলকামানও ব্যবহার করে। এর আগে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে জিম্মিদের মুক্ত করার দাবিতে, ‘যে তাদের ত্যাগ করেছে, তাকেই তাদের ফিরিয়ে আনতে হবে।’

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
১ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
১৩ ঘণ্টা আগে