
কিউবায় আবারও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটি জাতীয় বিদ্যুৎ গ্রিড ব্যবস্থা গতকাল শুক্রবার রাতে ভেঙে পড়ে, যার ফলে দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ-বিভ্রাট দেখা দেয় এবং দেশটির ১ কোটি ১০ লক্ষাধিক মানুষ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিউবার জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘আজ রাত ৮টা ১৫ মিনিটের দিকে দিয়েসমেরো সাবস্টেশনে ত্রুটির কারণে কিউবার পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং এর ফলে জাতীয় বিদ্যুৎ-ব্যবস্থায় ব্যর্থতা দেখা দেয়।’
মন্ত্রণালয় আরও জানায়, বিদ্যুৎ-ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন। তবে ঠিক কত সময়ের মধ্যে বিদ্যুৎ-ব্যবস্থা স্বাভাবিক হবে, সে সম্পর্কে তারা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি।
বিদ্যুৎ বিভ্রাটের ফলে রাজধানী হাভানাসহ গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত হয়। সিএনএনের ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, রাস্তাঘাট ও ভবন সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেছে, আর মানুষজন রাস্তা পারাপারের জন্য বৈদ্যুতিক টর্চ ব্যবহার করছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও কোনো ধরনের আলো নেই, যা জনজীবনে ব্যাপক দুর্ভোগ তৈরি করেছে।
এটি কিউবার সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয়ের সর্বশেষ ঘটনা। জরাজীর্ণ অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে দেশটির বিদ্যুৎ-ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। কিউবার বিদ্যুৎ খাতের সংকট নতুন নয়। এর আগেও সরকার মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়ে।
সরকারি ভাষ্যে বলা হয়েছে, ‘মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমরা প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জ্বালানি আমদানি করতে পারছি না, ফলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’ তবে সমালোচকেরা সরকারের ব্যর্থতাকেও দায়ী করছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে অবকাঠামো খাতে বিনিয়োগের অভাব, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেও বিদ্যুৎ খাতে এমন সংকট সৃষ্টি হয়েছে।
এর আগে, গত বছরের অক্টোবরে প্রায় এক সপ্তাহ ধরে কিউবার বেশির ভাগ অংশে ব্যাপক বিদ্যুৎ-বিভ্রাট দেখা দেয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ-সংকট বলে মনে করা হয়।
বিশ্লেষকেরা বলছেন, কিউবার বিদ্যুৎ অবকাঠামো বহু পুরোনো এবং সংস্কারের অভাবে এটি বারবার ভেঙে পড়ছে। তাঁরা সতর্ক করে দিচ্ছেন যে, এমন ঘটনা ভবিষ্যতে আরও ঘন ঘন ঘটতে পারে, যদি না সরকার বিদ্যুৎ খাতে জরুরি সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে।
বর্তমানে কিউবার সাধারণ জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে হাসপাতাল, পানি সরবরাহব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক এবং অন্যান্য জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সরকার কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দিচ্ছেন। একই সময়ে তাঁর কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাঁকে একটি ‘এক্সিট র্যাম্প’ বা ‘প্রস্থানপথ’ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ, তেলের দাম দ্রুত বাড়ছে এবং দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রি
৩৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের মার্কিন–ইসরায়েলি আগ্রাসন তেল সরবরাহে বিঘ্ন ঘটানোয় এবং জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি কর্মীদের হোম অফিস বা ঘরে বসে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে শক্তি সাশ্রয়ের আরও নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
১ ঘণ্টা আগে
খেলা শুরুর আগে জাতীয় সংগীত চলাকালে নীরবতা পালন করায় দেশে ফিরলে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকা ইরানের পাঁচ নারী ফুটবলারকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন—এমন জল্পনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি গতকাল সোমবার এক প্রতিবেদনে এই দাবি করেছে। তবে এর পক্ষে কোনো শক্তিশালী প্রমাণ তারা দেয়নি।
৪ ঘণ্টা আগে