
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও অস্তিত্বের হুমকি’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে কিউবা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে এই আহ্বান জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ।
সোমবার (৫ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি’ জানিয়েছে, ‘কমিউনিটি অব লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস’ (সেলাক)-এর এক জরুরি শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রদ্রিগেজ বলেন—যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু কোনো একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি বলেন, ‘এই হুমকি রাজনৈতিক বা আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে—এটি আমাদের সবার অস্তিত্বের প্রশ্ন।’
রদ্রিগেজ আরও বলেন, ‘লাতিন আমেরিকা কোনো বিতর্কিত ভূখণ্ড নয়, এটি কারও সম্পত্তিও নয়। এই অঞ্চল শুধু তার জনগণের সার্বভৌমত্বের অধিকারভুক্ত।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার তেল শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার বক্তব্যকে উপনিবেশবাদী মানসিকতার প্রতিফলন বলেও উল্লেখ করেন রদ্রিগেজ।
কিউবার পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করেন। সোমবার তাঁদের সাধারণ কয়েদির বেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে হাজির করা হয় এবং মাদক পাচার ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং কারাকাস সরকার এই আটককে ‘অপহরণ’ বলে অভিহিত করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে।
রদ্রিগেজ সেলাক-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের ওপর বলপ্রয়োগ ও বর্বরতা যেন প্রাধান্য না পায়, সেই বিষয়ে এই অঞ্চলভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি, এই আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবিও তোলেন তিনি।
এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় তাদের ৩২ জন যোদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল ৫ ও ৬ জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন এক প্রস্তাবের কারণে দেশটিতে বৈধভাবে কাজ করার অধিকার হারাতে পারেন হাজারো এইচ–৪ ভিসাধারী। এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে চালু থাকা একটি নীতি বাতিল হয়ে যেতে পারে।
১৮ মিনিট আগে
নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫-এ দাঁড়িয়েছে। এ ছাড়া এই প্রলয়ঙ্কারী দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪ হাজার ৪৭১ জন। ভয়াবহ এই দুর্যোগে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা...
৩৪ মিনিট আগে
তুরস্ক জানিয়েছে, মক্কা চুক্তির আওতায় গঠিত জোটের প্রথম মহাসচিব পাকিস্তান থেকে নিয়োগ দেওয়া হবে। এই জোটের নাম হবে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ (Makkah Defence Alliance) এবং এর সচিবালয় থাকবে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও
১১ ঘণ্টা আগে