
লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘হিটলার’ ও ‘শয়তানের পুত্র’ বলে আখ্যা দিয়েছেন। নিকারাগুয়া ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর তিনি এই মন্তব্য করলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নির্বিচারে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা এক বছরেরও বেশি সময় ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯৯ হাজারের বেশি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
নিকারাগুয়ার পুলিশের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে ওর্তেগা বলেন, ‘ইসরায়েল সরকারের প্রধান একজন প্রধানমন্ত্রী আছেন, যিনি শয়তানের পুত্র।’ তিনি বলেন, ‘ইসরায়েলের এই প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে “অভ্যাসগত সন্ত্রাসবাদী নীতি” প্রয়োগ করছেন। তিনি (নেতানিয়াহু) হিটলার, হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন হিটলার, তাঁকে সেখানে স্থাপন করা হয়েছে। তিনি জনগণকে ধ্বংসে লিপ্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।’
এর আগে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় নিকারাগুয়া। তারও আগে লাতিনের আরেক দেশ কলাম্বিয়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ক্রমেই বাড়ছে।
গত শুক্রবার নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমে দেওয়া ভাষণে তিনি জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁর দেশের পার্লামেন্ট কংগ্রেস এরই মধ্যে একটি রেজ্যুলেশন পাস করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পর এই ঘোষণা দেয় নিকারাগুয়া।

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
৬ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
৭ ঘণ্টা আগে