ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত একটি দক্ষিণ তিরুপ্পুরের ওই বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে দেখা যায় যে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছয়জন বাংলাদেশি। মূলত তাঁদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই ছয় বাংলাদেশি হলেন তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তাঁরা সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এই ছয় জনকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তাঁরা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত-সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
৪ ঘণ্টা আগে
গত জুনে ব্রিটিশ কমান্ডোদের হাতে গ্রেপ্তার হন রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের একটি তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেন অজয় পান্থ। ৩৮ বছর বয়সী অজয় পান্থ বর্তমানে যুক্তরাজ্যের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদন থেকে
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। এই সুপারিশের পর কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছে ভারত।
৬ ঘণ্টা আগে