জেল থেকে ছাড়া পেলেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। গত পাঁচ মাস বিরসা মুন্ডা কারাগারে বন্দী ছিলেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) এই নেতা। আর ছাড়া পেয়েই তিনি তাঁর পুরোনো গদি দখল করতে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গত ৩১ জানুয়ারি হেমন্ত গ্রেপ্তার হওয়ার দুদিন পরই রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন জেএমএম-এর বর্ষীয়ান নেতা চম্পাই সরেন।
খবরে বলা হয়েছে, বুধবার হাইকোর্টে হেমন্ত জামিনে মুক্ত হওয়ার পরই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক বসে রাজ্যটির শাসক দল ইন্ডিয়া জোট। এই বৈঠকে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল সহ জেএমএম-এর বিধানসভা সদস্যরাও হেমন্তকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসাতে একমত হয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত গুলাম আহমেদ মির, রাজ্য সভাপতি রাজেশ ঠাকুর এবং হেমন্ত সরেনের স্ত্রী এবং বিধায়ক কল্পনা সরেন।
এদিকে চম্পাই সরেনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ইন্ডিয়া জোটের বৈঠকে তাঁকে সরিয়ে হেমন্তকে আবারও মুখ্যমন্ত্রীর পদে ফিরিয়ে আনার সিদ্ধান্তে একেবারেই খুশি হননি তিনি। বৈঠকের সিদ্ধান্তে চম্পাই খুবই দুঃখ পেয়েছেন। জেএমএম-এর বিধায়কদের সঙ্গে একটি বৈঠকে তিনি অপমানিত বোধ করছেন বলেও জানান। তাই দেরি না করে বুধবার সন্ধ্যায়ই তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন বলে জানিয়ে দেন সাতবার এমএলএ নির্বাচিত এই নেতা।
ইন্ডিয়া জোট সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলেও প্রাথমিকভাবে চম্পাই সরেনকে দলের কার্যকরী সভাপতির পদ দেওয়া হবে। আর কয়েক মাস পরই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে হেমন্ত সরেনকেই মুখ্যমন্ত্রী মুখ করে এগোতে চায় ইন্ডিয়া জোট। তবে এই সিদ্ধান্ত বিজেপির হাতে অতিরিক্ত অস্ত্র তুলে দেবে বলেও মনে করছে একটি মহল। কারণ রাজ্যের বিরোধী দল বিজেপি দুর্নীতি ও কেলেঙ্কারিতে অভিযুক্ত হেমন্তকে খুব সহজেই লক্ষ্যবস্তু করতে পারে।
৬৭ বছর বয়সী চম্পাই সরেন শুধুমাত্র জেএমএম-এর অভিজ্ঞ নেতাই নন। দল প্রতিষ্ঠার সময় তিনিই ছিলেন গুরুজি শিবু সরেনের ছায়াসঙ্গী। এমনকি গত জানুয়ারিতে হেমন্ত যখন গ্রেপ্তার হন তখন রাতারাতি শক্ত হাতে দলের হাল ধরেছিলেন।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে