ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও চীনের মধ্যে আলোচনা ভালো পরিবেশে মসৃণভাবে চলছে এবং ভারত কখনোই মাথা নত করবে না। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজেপি প্রার্থীদের প্রচারণার জন্য এখন আহমেদাবাদে আছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, সামরিক দৃষ্টিকোণ থেকে একটি শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত এবং তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
ভারতে চীনের প্রভাব প্রসঙ্গে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত এখন আর দুর্বল কোনো রাষ্ট্র নয়। সামরিক দিক থেকেও ভারত একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।’
তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে যেকোনো বিষয় নিয়ে আলোচনা মসৃণ এবং ভালো পরিবেশে চলছে।
রাজনাথ সিং চীনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন, ‘আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। তবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে ভারত কোথাও মাথা নত করেনি, কখনো মাথা নত করবেও না।’
রাজনাথ সিং আত্মবিশ্বাসের সঙ্গে আরও বলেন, ভারতের প্রতিরক্ষা খাতে রপ্তানি ২০২৩-২৪ আর্থিক বছরে ২১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এটি সামনে আরও বাড়বে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘২০১৪ সালে আমরা ৬০০ কোটি রুপির প্রতিরক্ষাসামগ্রী রপ্তানি করেছি। আর এই সংখ্যা এখন ২১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। আমি বলতে পারি, এটি আরও বাড়তে যাচ্ছে।’
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা আইটেম, যেমন—ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র, বোমা বা ট্যাংক ভারতে এবং ভারতীয়দের দ্বারা তৈরি করার ব্যাপারে মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আজ আমরা এক লাখ কোটি রুপিরও বেশি মূল্যের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অর্জন করেছি।’

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব। তবে ইরানের এই অর্থ ব্যবহারের শর্তাবলি এবং ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
২১ মিনিট আগে
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজনীতি ছাড়ার পর এক ভিন্নধর্মী জীবন বেছে নিয়েছেন, যা প্রচলিত ধারা থেকে বেশ আলাদা। সাধারণত ক্ষমতা ছাড়ার পর বিশ্বনেতারা অপেক্ষাকৃত শান্ত, করপোরেট বা পরামর্শমূলক ভূমিকায় চলে যান, কিন্তু সেই পথে হাঁটছেন না ট্রুডো। তিনি বরং একই সঙ্গে রাজনৈতিক ভাষ্যকার,
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা দিয়েছে ইরান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
১ ঘণ্টা আগে
ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘পুরোপুরি উন্মুক্ত’ ঘোষণা করেছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে