মহাশূন্যে মানুষ পাঠানোর বিষয়ে তোড়জোড় শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। সেই যাত্রায় যদি সফল হয় ইসরো, তবে সংস্থাটির প্রধান ড. সোমনাথ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও মহাশূন্যে পাঠাতে চান। এমনটাই জানা গেছে এনডিটিভির এক প্রতিবেদন থেকে।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরোর চেয়ারম্যান সোমনাথ বলেছেন, ‘যদি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহাশূন্যে পাঠাতে পারি, তবে তা পুরো জাতির জন্য ‘অতি গর্বের’ বিষয় হবে। এ সময় তিনি জানান, তবে এমনটা করার জন্য তাঁকে (মোদিকে) অপেক্ষা করতে হবে। কারণ, তার আগে ভারতের মনুষ্যবাহী মহাকাশযান ‘গগনযান’কে প্রস্তুত করতে হবে যথাযথভাবে।
ইসরোর চেয়ারম্যান বলেন, ‘যদিও তাঁর (নরেন্দ্র মোদি) অবশ্যই আরও অনেকগুলো, আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে...তার পরও একটি মনুষ্যবাহী মহাকাশযান কর্মসূচি এগিয়ে নিতে চাই। আমরা চাই গগনযান মহাকাশ কর্মসূচিতে অবদান রাখুন, বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচিতে।’
ড. সোমনাথ জানান, চলতি বছর ইসরোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। কারণ, মহাকাশযান ‘গগনযানের’ নির্মাণকাজ সমাধা করা ও সেটির সাহায্যে তিনটি মহাকাশ মিশন পরিচালনা করার সময়সূচি এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। তাই নির্ধারিত সময়ের আগেই এই মহাকাশযান নির্মাণ জরুরি।
কয়েক মাস আগে ভারতীয় বিমানবাহিনীর চার পাইলট প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণান ও শুভাংশু শুক্লাকে গগনযান মিশনের জন্য পরীক্ষামূলক নভোচারী হিসেবে বেছে নেওয়া হয়। এই চারজনের মধ্য থেকে ভারত তিনজনকে লোয়ার অরবিটাল পরিভ্রমণে পাঠাবে গগনযানে করে।
সাক্ষাৎকারে ড. সোমনাথ বলেন, ‘এই মিশনের জন্য ভিআইপিসহ অন্য কোনো প্রার্থীকে এই মুহূর্তে বিবেচনা করা যাবে না। কারণ এটি অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত ব্যক্তিদের অপারেশন, যার জন্য অনেক বছর এবং মাস প্রস্তুতির প্রয়োজন।’
এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি মহাশূন্যে যেতে চান, তবে তিনি এই মিশনে তাঁকে পাঠানোর বিষয়টি নিয়ে খুশি হবেন কি না। জবাবে ইসরোর প্রধান বলেন, ‘অবশ্যই আমি এমনটা করতে পারলে খুশি হব। কিন্তু এখানে মূল বিষয় সেটি নয়, তাঁর আরও অনেক কাজ সমাধা করার দায়িত্ব আছে বলেই আমি মনে করি।’

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৫ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
২৯ মিনিট আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
১ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
১ ঘণ্টা আগে