নিজেকে গর্বিত হিন্দু বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, তিনি গর্বিত হিন্দু। এর মানে হলো, তিনি সব সময়ই ভারতের জনগণের সঙ্গে যুক্ত থাকবেন। আজ রোববার স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে তাঁর এই মন্তব্য ও মন্দির পরিদর্শনের ছবি প্রকাশ করে দিল্লির ব্রিটিশ হাইকমিশন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসেন ঋষি সুনাক। আজ সম্মেলনের শেষ দিনে তিনি এবং অন্যান্য নেতা যান ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। তাঁর আগে আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে ঋষি সুনাক ও তাঁর স্ত্রী যান অক্ষরধাম পরিদর্শনে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরে তিনি পূজা সম্পন্ন করেন এবং অভিষেকসহ (দেব-দেবীর মাথায় পানি ঢালা) অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করেন। পরে সেখানে তিনি কথা বলার সময় বলেন, ‘আমি আমার ভারতীয় পরিচয় এবং ভারতের মানুষের সঙ্গে আমার সংযোগের জন্য ব্যাপকভাবে গর্বিত।’
এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি একজন গর্বিত হিন্দু। এর মানে হলো, তিনি সব সময়ই ভারতের জনগণের সঙ্গে যুক্ত থাকবেন। ঋষি সুনাকের এই মন্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করে দিল্লির ব্রিটিশ হাইকমিশন।

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন...
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকে। ঠিক এই সংকটময় মুহূর্তে মহারাষ্ট্রের নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন...
১৪ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলনকে কেন্দ্র করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট অবতরণের পরপরই ভেতরে ঢুকে দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে...
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। ঝড়ের প্রভাবে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে