ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর পেরামবালুরে নিজ ছেলের নির্মম মারধরে মারা গেছেন ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। পারিবারিক সম্পত্তি ভাগ করা নিয়ে অসন্তোষের জেরেই মূলত সেই ব্যক্তির মুখে একের পর এক ঘুষি মারেন তার ছেলে। আর এই মারধরের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
নিহত সেই ব্যক্তির নাম কুলন্ধাইভেলু। তিনি একটি প্রাইভেট কোম্পানির মালিক। ছেলে সন্তোষের নির্মম মারধরের শিকার হওয়ার কয়েক দিন পর গত ১৮ এপ্রিল তিনি মারা যান।
কুলন্ধাইভেলুর মৃত্যু নিয়ে তদন্তে উঠে এসেছে সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায়, সন্তোষ তার বাবার মুখে একের পর ঘুষি মারছে। পরিবারের সদস্যরা এসে একপর্যায়ে সন্তোষকে সরিয়ে নিলেও তার মধ্যেই রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েন কুলন্ধাইভেলু। তারপরও সন্তোষ তার বাবাকে মারতে চাচ্ছিলেন বলে দেখা গেছে ভিডিওতে।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার সন্তোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক উপায়ে আঘাত করা) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) নম্বর ধারার অধীনে সন্তোষের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেকের ঝুঁকি মোকাবিলায় নিজের কণ্ঠকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) এ জন্য আবেদন করেছেন তিনি।
৩৩ মিনিট আগে
বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
৩ ঘণ্টা আগে