কংগ্রেসের দলীয় প্রধান নির্বাচন নিয়ে ক্রমেই রাজনীতি ঘনীভূত হচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং আরেক প্রবীণ নেতা শশী থারুরের লড়াইয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট। এরই মধ্যে নতুন চমক হাজির করেছেন কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। কংগ্রেসের সর্বোচ্চ পদের জন্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনিও।
কংগ্রেস দলীয় পদে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি গ্রহণ করায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট যদি দলীয় প্রধান হন তবে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে। সে ক্ষেত্রে অশোক গেহলটের প্রতিদ্বন্দ্বী শচীন পাইলট আসতে পারেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদে। এই বিষয়টিকেই সামনে এনেছেন দিগ্বিজয় সিং।
কয়েক মাস আগ অনুষ্ঠিত উদয়পুর চিন্তনশিবিরে গৃহীত সিদ্ধান্ত অনুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় এবং রাষ্ট্রীয় কোনো পদে থাকতে পারবেন না। এই বিষয়ে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অবশ্যই তাঁকে পদত্যাগ করতে হবে।’
এনডিটিভির পক্ষ থেকে তাঁকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদে শশী থারুর নাকি অশোক গেহলট কাকে দেখতে চান প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখা যাক। আমি তো নিজেকেও এই পদে লড়তে পারি। আপনারা আমাকে কেন বিবেচনা করছেন না?’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, বিগত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
এই বিষয়ে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যেকেরই প্রতিদ্বন্দ্বিতার অধিকার রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় সবকিছু জানতে পারবেন।’ উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন দাখিলের শেষ দিন।
গান্ধী পরিবারের কোনো সদস্যের কংগ্রেসের প্রেসিডেন্ট পদে না লড়ার বিষয়টি কোনো চিন্তার বিষয় কিনা এমন প্রশ্নের জবাবে দিগ্বিজয় সিং বলেন, ‘এটি কোনো চিন্তার বিষয় না।’

কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়...
২১ মিনিট আগে
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া...
১ ঘণ্টা আগে
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে...
২ ঘণ্টা আগে
এক সময় হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে যাত্রীদের সেবা দিতেন এয়ার ইন্ডিয়ার সাবেক এয়ার হোস্টেস নেহা পচিশিয়া। সেখান থেকে তাঁর পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হতো। তবে সাফল্যের এক দশক পর সেই পরিচিতি ঢেকে গেছে গুরুতর এক অপরাধের অভিযোগে...
৬ ঘণ্টা আগে