
ক্যানসারের সঙ্গে লড়ে ছেলে মারা গেছেন পাঁচ মাস আগে। কিন্তু এক মায়ের বিশ্বাস, এখনো সব শেষ হয়ে যায়নি। বংশরক্ষায় তিনি মৃত ছেলের শুক্রাণু চেয়ে আবেদন করেন আদালতে। মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রাণু ফার্টিলিটি সেন্টারে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
ঘটনাটি ভারতের মুম্বাইয়ের।
মুম্বাই হাইকোর্টের বিচারক মনীষ পিটালের একক বেঞ্চ গত বুধবার (২৫ জুন) এই অন্তর্বর্তী আদেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন আগামী ৩০ জুলাই। আদালত পর্যবেক্ষণে বলেন, আবেদন নিষ্পত্তির আগেই যদি মৃত ব্যক্তির শুক্রাণু ধ্বংস করে দেওয়া হয়, তাহলে মামলার সারবত্তা থাকবে না।
আবেদনকারী মা জানান, তাঁর ছেলে ক্যানসারের চিকিৎসার সময় কেমোথেরাপি নেওয়ার আগে শুক্রাণু ফ্রিজ করেছিলেন, তবে তাঁর মৃত্যুর পরই ফার্টিলিটি সেন্টার সেটি নষ্ট করার প্রক্রিয়া শুরু করে। কারণ, ছেলের সই করা সম্মতিপত্রে মৃত্যুর পর শুক্রাণু ধ্বংসের নির্দেশ দেওয়া ছিল। তবে মা দাবি করেন, পরিবারকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পুত্রবিয়োগের পর মা শুক্রাণুর নমুনাটি গুজরাটের একটি আইভিএফ কেন্দ্রে স্থানান্তরের আবেদন জানালে সংশ্লিষ্ট মুম্বাইভিত্তিক ফার্টিলিটি ক্লিনিক তা প্রত্যাখ্যান করে। তারা জানায়, অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি (রেগুলেশন) অ্যাক্ট, ২০২১ অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না।
আইনটি ভারতে সহায়ক প্রজনন প্রযুক্তিসংক্রান্ত চিকিৎসাকেন্দ্রগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে ও নৈতিকতা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়। এতে রোগীর অধিকার সুরক্ষায় কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আদালতের মতে, মামলাটি মৃত ব্যক্তির শুক্রাণু সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে আইনের কী দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, তা স্পষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে, বিশেষ করে যখন মৃত ব্যক্তি অবিবাহিত ছিলেন।
মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত স্পষ্ট নির্দেশ দেন, ফার্টিলিটি সেন্টার যেন শুক্রাণুর নমুনা নিরাপদে সংরক্ষণ করে।
মামলাটি ভারতে প্রজননপ্রযুক্তির নৈতিকতা, পারিবারিক অধিকার ও ব্যক্তি সম্মতির জটিলতাগুলোকে নতুনভাবে আলোচনায় এনেছে।
আরও খবর পড়ুন:

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১৭ মিনিট আগে
জাপানের ওকিনাওয়ায় একটি হোটেলে নারীর মরদেহ উদ্ধারের পর হত্যার সন্দেহে এক মার্কিন নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
২ ঘণ্টা আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে