আসামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম, অরুণাচল ও মেঘালয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বন্যায় আসামে গৃহহীন হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। সব মিলিয়ে এই চার রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ।
নিহত ৩৯ জনের মধ্যে কেবল আসামেই মারা গিয়েছেন অন্তত ২৪ জন এবং প্রতিবেশী অরুণাচল, মেঘালয় ও মিজোরামে আগাম বন্যাসহ নানা দুর্যোগে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই হওয়া এই বন্যা চলে আসায় চরম দুর্ভোগে পড়েছেন এই চার রাজ্যের প্রায় ৮ লাখ মানুষ।
আসামের পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ধসের ফলে রাজ্যের রেল ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের পাশাপাশি বন্য পশুরাও বিপাকে পড়েছে। কাজিরাঙা জাতীয় পশু উদ্যানে বন্যার ফলে বিপদে পড়েছে বাঘ, এক শৃঙ্গ গন্ডার থেকে শুরু করে বিভিন্ন বন্য পশুও।
আসামের ৩৩টি জেলার মধ্যে ৩১টি জেলাই বন্যাকবলিত। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো রাজ্যের ৪২১টি শরণার্থী শিবিরে ৩ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে কাজে লাগানো হচ্ছে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাজ্য সরকার বন্যাদুর্গতদের সাহায্য করতে সব রকম চেষ্টা চালাচ্ছে। তবে বিরোধীদলীয় নেতা দেবব্রত শইকিয়ার অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।

ভারতে মেডিকেল কলেজে ভর্তির অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘রি-নিট ইউজি ২০২৬’ শুরুর ঠিক আগের দিন এক চরম বিভ্রান্তি ও গাফিলতির খবর সামনে এসেছে। ভারতের নাগপুরের এক পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র হিসেবে ভারতের কোনো শহরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিকে।
৪২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার কূটনৈতিক বিরোধ চরম আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাঁর পূর্বনির্ধারিত মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর গত আট মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে অন্তত একটি করে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য নিশ্চিত করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে এই যুদ্ধবিরতিকে একটি ‘নিষ্ঠুর...
২ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আকস্মিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তি প্রণয়নের প্রক্রিয়া আবারও গতি পেয়েছে।
৩ ঘণ্টা আগে