
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়েছে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বরাতে ভারতীয় ও বাংলাদেশি কয়েকটি পত্রিকার ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ আছেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিনের নামে সম্প্রতি খোলা একটি ভুয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ খবর দেওয়া হয়। সেই টুইটের বরাত দিয়েই অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ডেক্কান হেরাল্ড, ডেক্কান ক্রনিকল, জি–নিউজ এবং বিজনেস টুডের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ওই টুইটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। এরপর বাংলাদেশের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, এটি খোলা হয়েছে চলতি বছরে মে মাসে। ফলোয়ার ১২ হাজার ৬০০। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় টুইট করা হয়, ‘একটি হৃদয়বিদারক সংবাদ। আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। বলার ভাষা নেই।’
তবে এর ঘণ্টাখানেক পর ওই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘এটি একটি ধাপ্পাবাজির অ্যাকাউন্ট, তৈরি করেছেন ইতালীয় সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।’
কলকাতার দৈনিক বর্তমান পত্রিকার ফটো জার্নালিস্ট ইন্দ্রজিৎ রায় ফেসবুকে খবরটি ভুয়া বলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। যে খবর রটানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এইমাত্র নন্দনাদিকে ফোন করেছিলাম, দিদি জানালেন বাবা সুস্থ আছেন।’
ইন্দ্রজিতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, খবরটি ভুয়া।
পরে নোবেলজয়ী অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেন একটি পারিবারিক গ্রুপ ছবিসহ টুইট করে জানান, খবরটি সঠিক নয়। তাঁর বাবা সুস্থ আছেন।
উল্লেখ্য, এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোলডিন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়া দিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
১২ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২২ মিনিট আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
২৮ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে