
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, ইতিমধ্যে দুটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
চাশোটি হিমালয়ের মাচাইল মাতার পবিত্রধামের পথে শেষ মোটরযান-চলাচলযোগ্য গ্রাম এবং মাচাইল মাতা যাত্রার সূচনাবিন্দু। এ কারণে ঘটনাস্থলে তীর্থযাত্রীদের উপস্থিতি ছিল বেশি। বন্যার কারণে বার্ষিক এই যাত্রা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে প্রশাসন।
কিশতওয়ারের জেলা প্রশাসক পঙ্কজ শর্মা জানিয়েছেন, ‘চাশোটি এলাকায় আকস্মিক বন্যা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।’ তিনি সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ নরেশ সিংয়ের সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং জানিয়েছেন, তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, ‘ক্লাউডবার্স্টের মাত্রা অত্যন্ত ভয়াবহ, যা হয়তো উল্লেখযোগ্য প্রাণহানির কারণ হতে পারে। জেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধারের প্রস্তুতিও চলছে।’
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ঘটনাটিতে শোক প্রকাশ করে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “চাশোটি, কিশতওয়ারে ক্লাউডবার্স্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সিভিল, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছি, যাতে ক্ষতিগ্রস্তরা সর্বোচ্চ সহায়তা পান।”
স্থানীয় সূত্রে জানা গেছে, তীর্থযাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
৯ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
৯ ঘণ্টা আগে