ভারতের উত্তর প্রদেশে সাপের ছোবলে মারা গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন তাঁর এক ভাই। সেই ভাইও ঘুমের মধ্যে ওই বাড়িতেই সাপের ছোবলে মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ২২ বছরের তরুণ গোবিন্দ মিশ্রা তাঁর বড়ভাই অরবিন্দ মিশ্রার (৩৮) শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানা থেকে গিয়েছিলেন ভবানীপুর গ্রামে। ঘটনা গত বুধবারের। তার আগের রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে অরবিন্দ মিশ্রা মারা যান সাপের কামড়ে। পরে গোবিন্দ ভাইয়ের শেষকৃত্য শেষে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে তাঁকেও সাপে কাটে। এ সময় সাপের ছোবলের শিকার হন আরও একজন।
স্থানীয় পুলিশের কর্মকর্তা রাধা রমণ সিং বলেন, ‘গোবিন্দা মিশ্রাও ঘুমের মধ্যে সাপের ছোবলেই মারা গেছেন। তাঁর আত্মীয় চন্দ্রশেখর পাণ্ডেও (২২) সাপের ছোবল খান। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।’
পুলিশ জানিয়েছে, গোবিন্দ মিশ্রা এবং চন্দ্রশেখর পাণ্ড উভয়ই ভবানীপুর গ্রামে এসেছিলেন অরবিন্দের শেষকৃত্যে যোগ দিতে। তারা এসেছিলেন লুধিয়ানা থেকে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিধায়ক কৈলাস নাথ শুক্লা সাপের ছোবলে নিহত দুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
২৮ মিনিট আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৫ ঘণ্টা আগে