ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে গতকাল সোমবার হাজার হাজার কৃষক মিছিল করেছেন। ‘ন্যূনতম সহায়ক মূল্য’ শুধু চাল ও গমের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব পণ্যের জন্য করার দাবি জানিয়েছেন তাঁরা। সেচের জন্য ফ্রি বিদ্যুৎসেবা বাতিলের জন্য করা নতুন বিদ্যুৎ বিলের খসড়া বাতিলেরও দাবি জানিয়েছেন কৃষকেরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গত বছরের সেপ্টেম্বরে তড়িঘড়ি করে তিনটি কৃষি আইন পাশ করে। আইনগুলোর বিরোধিতা করে গত বছরের ২৭ নভেম্বর থেকে দিল্লি প্রবেশের কয়েকটি মুখে অবস্থান নিতে শুরু করেন পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানাসহ নানা রাজ্যের কৃষকেরা।
প্রায় এক বছর আন্দোলনের পর গত শুক্রবার আইনগুলো বাতিলের ঘোষণা দেন মোদি, যা তাঁর সাত বছরের শাসনে সবচেয়ে বড় পরজয় বলে মনে করেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও সংসদের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মাঠ না ছাড়ার কথা জানিয়েছেন কৃষকেরা।

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩৩ মিনিট আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
৪ ঘণ্টা আগে