
তিনটি নতুন ফৌজদারি আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর করতে যাচ্ছে ভারত। আইন তিনটি ঔপনিবেশিক যুগের আইনকে প্রতিস্থাপন করবে বলে দেশটির সরকার আজ শনিবার ঘোষণা করেছে। এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আইন তিনটি হলো—ভারতীয় ন্যায় সংহিতা (দ্বিতীয়), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (দ্বিতীয়), এবং ভারতীয় সাক্ষ্য বিল (দ্বিতীয়)। এসব আইন যথাক্রমে ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি, ১৯৭৩ সালের ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ১৮৭২ সালের ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে।
আইন তিনটি গত বছরের ডিসেম্বরে সংসদে পাস হয়েছে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে তাতে সম্মতি দিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর সংসদে আইন পাসের সময় বলেছিলেন, নতুন আইনগুলো ভারতীয়তা, ভারতীয় সংবিধান এবং জনগণের কল্যাণের ওপর জোর দেয়। নতুন আইন প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করে এবং তদন্ত, প্রসিকিউশন এবং বিচারব্যবস্থায় ফরেনসিক বিজ্ঞানকে অধিক গুরুত্ব দেয়।
অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, তিনটি আইনের অধীনে সমস্ত ব্যবস্থা আসার পাঁচ বছরের মধ্যে ভারতীয় ফৌজদারি বিচারব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত হয়ে উঠবে।
ভারত এখন আইপিসি অ্যাক্টের স্থলে বিএনএস প্রতিস্থাপন করতে প্রস্তুত। পরিবর্তিত সময়ের বিবেচনায় ফৌজদারি আইনের প্রধান দিকগুলো সংস্কার করা হয়েছে, যার মধ্যে ছোটখাটো চুরির জন্য শাস্তি হিসেবে ‘কমিউনিটি সার্ভিস’ এবং লিঙ্গের সংজ্ঞায় ট্রান্সজেন্ডার যুক্ত করা রয়েছে।
ন্যায় সংহিতাতে সংঘটিত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, গণপিটুনি, হিট অ্যান্ড রান, প্রতারণামূলক উপায়ে নারীকে যৌন নিপীড়ন, ছিনতাই, বাইরে থেকে ভারতের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্ররোচনা, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ঐক্যকে বিপন্ন করার মতো ২০টি নতুন অপরাধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মিথ্যা বা ভুয়া সংবাদ প্রকাশকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
নতুন আইনে সন্ত্রাসবাদের পরিধিও বাড়ানো হয়েছে। গণপিটুনি এবং কিশোরী ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। তবে নতুন আইনে সম্মতিক্রমে বিবাহবহির্ভূত সম্পর্ক, সমকামিতা এবং আত্মহত্যার চেষ্টাকে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না।
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল করে একটি নতুন ধারার সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে। এতে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করে এমন কাজকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২২ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৩ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে