দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের ফলে আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে আরও বিপাকে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার আবগারি দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এদিন ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি কেজরিওয়ালকে বিচারক কাবেরী বাওয়েজার আদালতে হাজির করে। সেখানেই আম আদমি পার্টি প্রধানের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গত ২২ মার্চ মামলার শুনানি চলাকালে অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠান বিশেষ বিচারক বাওয়েজা। আজ আদালতে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মেয়াদ আরও ৪ দিন বাড়ানোর অনুরোধ জানায় ইডি। তবে ইডির কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন মঞ্জুর করেন আদালত।
অরবিন্দ কেজরিওয়ালকে কড়া নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে যায় ইডি। আদালতে প্রবেশর সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কেজরিওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা করছেন, তা এই দেশের জন্য মোটেই ঠিক হচ্ছেন না।’
এ সময় আদালতে উপস্থিত ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা। এ ছাড়া, এসেছিলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী মারলেনা ও সৌরভ ভরদ্বাজ। এদিন আদালতে তিনটি বই ও ওষুধ নিয়ে যাওয়ার আবেদন জানান কেজরিওয়াল। বইগুলো হলো, রামায়ণ, ভগবদ্গীতা এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই। পাশাপাশি, আইনজীবীর মাধ্যমে বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তিহারে কিছু নির্ধারিত ওষুধ নিয়ে যাওয়ারও আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

গত বছরের সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনা পর চলতি মাসের মুখ্যমন্ত্রী হয়ে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি (৩২ জনকে) দেন বিজয়। তবে তাঁর এমন পদক্ষেপের বিরুদ্ধে রায়ে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের তেল স্থাপনায় ইরাক থেকে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে...
২ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রায় ৩৩ মাস ধরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস। একই সঙ্গে তিনি ইমরান খানের প্রতি ‘অমানবিক আচরণ’ বন্ধ করে কারাবন্দীর মানবিক অধিকার নিশ্চিত...
২ ঘণ্টা আগে
দুবাই থেকে ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্য নিয়ে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হওয়ার পর ভারতের গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে