
লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভার উপনির্বাচনেও পশ্চিমবঙ্গে ব্যাপক সাফল্য পেল ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রতিটিতেই জয় পেয়েছে দলটি। এই বিধানসভা নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি।
গত এপ্রিল-মে মাসজুড়ে ভারতে ১৮তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৯টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছিল মাত্র ১২টি আসনে। তৃণমূল কংগ্রেস জয়ের সেই ধারা অব্যাহত রাখল বিধানসভার উপনির্বাচনেও।
গত ১০ জুলাই পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা আসন—রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো আসনে বিধায়কদের মৃত্যু, আবার কোথাও বিধায়কদের ইস্তফার কারণে এই আসনগুলো ফাঁকা হয়। সে কারণেই এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সেই উপনির্বাচনের ভোট গণনা।
কঠোর নিরাপত্তার মধ্যে আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। গণনা শেষে দেখা গেল—চারটি আসনেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। জয়ের পরেই রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, রং খেলায় মেতে ওঠেন তাঁরা।
মানিকতলা আসনে তৃণমূল কংগ্রেসের সুপ্তি পাণ্ডে পরাজিত করেছেন বিজেপির প্রার্থী ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে। রানাঘাট (দক্ষিণ) আসনে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী পরাজিত করেছেন বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে। রায়গঞ্জ আসনে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী হারিয়েছেন বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষকে এবং বাগদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর পরাজিত করেছেন বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা ছাড়া বাকি তিনটি আসনেই জিতেছিল বিজেপি।
এ ছাড়া, পশ্চিমবঙ্গসহ সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলে দুপুর পর্যন্ত এগিয়ে আছে ইন্ডিয়া জোটের শরিকেরা। পশ্চিমবঙ্গের চারটিসহ দেশের বাকি ৯টি আসনের বেশির ভাগই কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে প্রার্থীরা এগিয়ে আছেন। এই উপনির্বাচনের ফলাফল বলে দিচ্ছে ইন্ডিয়া বিজেপির জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএর চেয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছে।

বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে...
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সব সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য বাইবেলের গল্প পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫০ লাখ সরকারি স্কুল শিক্ষার্থীকে এখন থেকে বাধ্যতামূলক বাইবেল পড়তে হবে। তবে এই পদক্ষেপের পর দেশটির চার্চ...
২১ মিনিট আগে
ইতালির রাজধানী রোমের পিনেতা সাচ্চেত্তি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে এক প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় ২৬ জুন (শুক্রবার) দিবাগত গভীর রাতে অরেলিও অঞ্চলের ভায়া মন্তিমিও সড়কের ৩৫ নম্বর ভবনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে
আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।
৫ ঘণ্টা আগে