ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্টের পদ নিয়ে খেলা জমে উঠেছে। বিশেষ করে প্রেসিডেন্ট পদের অন্যতম দাবিদার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের একই সঙ্গে দলীয় প্রধান এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে থাকার আশায় বালি ছিটিয়েছেন রাহুল গান্ধী। দলীয় ‘এক ব্যক্তি, এক পদ’–নীতির প্রতিই আস্থা ব্যক্ত করেছেন রাহুল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি নিয়ে ব্যস্ত রাহুল। সম্প্রতি কেরালায় এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, ‘আমরা উদয়পুরে যে অঙ্গীকার করেছিলাম, আমি আশা করি তা দৃঢ়ভাবে মানা হবে।’ রাহুলের মন্তব্য এমন সময়ে এল যার মাত্র এক দিন আগেই দলের বর্তমান প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অশোক গেহলট।
রাহুল গান্ধী আরও বলেন, ‘আমি কংগ্রেসের প্রেসিডেন্ট পদকে একটি আদর্শিক পদ বলেই মনে করি। আমি মনে করি যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট হবেন তাঁকে মনে রাখতে হবে যে, তাঁর মাধ্যমেই দলীয় মতাদর্শ, বিশ্বাস এবং ভারতের আগামী দিনের লক্ষ্যকে প্রতিফলিত হয়।’
কংগ্রেসের রাজনীতিতে অশোক গেহলটকে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তবে রাহুলের এমন মন্তব্যের পর সেই ধারণা অনেকটাই ফিকে হবে বলে ধারণা বিশ্লেষকদের। রাহুলের কথা যদি বজায় থাকে এবং দলীয় নীতি যদি কঠোরভাবে প্রতিপালন করা হয়, তবে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। সে ক্ষেত্রে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন শচীন পাইলট।
২০২০ সালে দলের মধ্যে বিদ্রোহ ঘটিয়ে গেহলটের সরকারকে পতনের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিলেন শচীন। অশোক গেহলটের ভয় এখানেই। কারণ, দলীয় রাজনীতিতে গেহলটের চির প্রতিদ্বন্দ্বী শচীন। তাই শচীন মুখ্যমন্ত্রী হলে রাজস্থানের রাজনীতিতে তাঁর প্রভাব অনেকটাই কমে আসবে।

নেপালে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষোভ চলছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও রাজনীতিকেরা।
১ ঘণ্টা আগে
জাপানের উত্তরাঞ্চলে ঐতিহাসিক হিরোসাকি দুর্গের ৩৬০ টন ওজনের দুর্গচূড়া (ক্যাসল কিপ) নিজের পুরোনো জায়গার দিকে সরিয়ে নিতে প্রায় ১ হাজার ৮০০ মানুষ অংশ নিয়েছেন। ‘সো-রে, সো-রে’ (যেমনটা আমরা বাংলায় হেঁইয়ো, হেঁইয়ো বলে থাকি) স্লোগান দিতে দিতে তারা ৩০ মিটার দীর্ঘ দড়ি টেনে দুর্গটির অবস্থান দুই মিটারেরও বেশি
২ ঘণ্টা আগে
সূর্য ওঠার কিছুক্ষণ পরই পানি আনতে বের হতে হয় ৪০ বছর বয়সী মমতাকে। এভাবে সারা দিনে আট থেকে দশবার যেতে হয়। হাতে তিনটি খালি প্লাস্টিকের বালতি নিয়ে কয়েক শ মিটার দূরের একটি চাপকলে যান তিনি। এদিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
২ ঘণ্টা আগে
মাত্র ১০ মাসের দায়িত্বে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন, বন্ধুত্ব গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। নিজের ব্যস্ততা নিয়ে তিনি এমনও বলেছেন...
৩ ঘণ্টা আগে