
ঘরে দরজা আটকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে স্বামীকে। তা দেখেই স্ত্রী ১৭ তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। প্রকৌশলী দম্পতির এমন পরিণতির কারণ খুঁজছে পুলিশ।
আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
তেলেঙ্গানার সিদ্দিপেট এলাকায় এক অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন সফটওয়্যার প্রকৌশলী ভানু চন্দর রেড্ডি কুন্তা (৩২) ও বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমে কর্মরত প্রকৌশলী বিবি শাজিয়া সিরাজ (৩১) দম্পতি।
গতকাল সোমবার অ্যাপার্টমেন্টের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভানু।
পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা বন্ধ দেখতে পেয়ে শাজিয়া বারবার কড়া নাড়েন। ডাকাডাকির পরও স্বামীর কোনো সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি।
পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা ভানুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। স্বামীর মরদেহ দেখেই ওই আবাসিক কমপ্লেক্সের ১৭ তলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন স্ত্রী শাজিয়া।
এনডিটিভি জানিয়েছে, তেলেঙ্গানায় পরিবারের সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
এই আত্মহত্যার নেপথ্যে কোনো স্বাস্থ্যগত সমস্যা, পারিবারিক কলহ নাকি মানসিক অবসাদ কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ।

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নাটকীয় স্পিডবোট অভিযানে হুতি বিদ্রোহীদের জন্য অস্ত্র তৈরির সরঞ্জাম বহনকারী একটি নৌকা জব্দ করেছে দেশটির সরকারপন্থী বাহিনী। অভিযানে নৌকার ক্রুদের আটক করা হয়েছে এবং জব্দ করা সরঞ্জামগুলোর বিষয়ে তদন্ত চলছে।
১ ঘণ্টা আগে
ভারতের ওডিশার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় পদদলিত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ ভক্ত। তাঁদের মধ্যে প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে...
২ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা, সীমান্তে অপরাধ বৃদ্ধি ও নিরাপত্তাঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে