
জাতিসংঘে নিযুক্ত ভারতের শার্জ দ্য অ্যাফেয়ার্স এলডাস ম্যাথিউ পান্নোস স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ তুলে ধরেন। তাঁর অভিযোগ, ১৯৭১ সাল থেকেই পাকিস্তানিদের যৌন সহিংসতা চলে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতা’ বিষয়ক উন্মুক্ত আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পান্নোস বলেন, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের ওপর যৌন অপরাধ আজও অব্যাহত রয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তিনি বলেন, ‘১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) পাকিস্তানি সেনারা শতসহস্র নারীর ওপর যে নৃশংস যৌন সহিংসতা চালিয়েছিল, তা এক লজ্জাজনক ইতিহাস। দুঃখজনকভাবে এই ভয়াবহ ধারা আজও বিনা বাধায় চলমান।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালনরত পাকিস্তানকে স্মরণ করিয়ে দিয়ে ভারত জানায়, ১৯৭১ সালে বাংলাদেশি নারীদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের নির্যাতন ইতিহাসে লিপিবদ্ধ আছে।
পান্নোস আরও বলেন, ‘অপহরণ, মানবপাচার, অল্পবয়সী মেয়েদের বাল্যবিয়ে ও জোরপূর্বক বিবাহ, গৃহস্থালি দাসত্ব, যৌন সহিংসতা এবং জোরপূর্বক ধর্মান্তর—এসব অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে পাকিস্তানে সংখ্যালঘু নারী ও কন্যাশিশুদের নিপীড়নের জন্য। এসব ঘটনা বিভিন্ন প্রতিবেদনে, বিশেষ করে সাম্প্রতিক জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।’
তিনি অভিযোগ করেন, পাকিস্তানের রক্ষণশীল বিচারব্যবস্থা পর্যন্ত এসব অপরাধকে প্রশ্রয় দিয়ে থাকে। তাঁর ভাষায়, ‘এসব প্রতিবেদনে দেখা যায়, পাকিস্তানের বিচারব্যবস্থাও এসব জঘন্য অপরাধকে বৈধতা দিয়েছে। অথচ যারা এই অপরাধে জড়িত, তারাই এখন ন্যায়বিচারের রক্ষক সেজে বসেছে—এটা নিছক ভণ্ডামি ও প্রতারণা।’
পান্নোস বলেন, এমন ভয়াবহ অপরাধের অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে, কারণ এই অপরাধ শুধু ভুক্তভোগীর জীবনকেই ধ্বংস করে না, পুরো সমাজকেও ক্ষতবিক্ষত করে। তিনি আরও বলেন, ‘সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার ঘটনায় জড়িতদের তীব্রভাবে নিন্দা জানাতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এ ধরনের সহিংসতা শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, সমাজের বুননকেও ছিঁড়ে ফেলে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে গভীর ক্ষত রেখে যায়।’

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
৪ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৫ ঘণ্টা আগে