
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন, রাজ্যে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে ‘গরুর মাংসকে অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্য যেখানে-সেখানে গরুর মাংস ছিটিয়ে হিন্দুদের এলাকাছাড়া করা। ত্রিপুরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদের পরেই রাজ্যের কিছু উন্মুক্ত স্থানে গরুর মাংস ফেলে রাখার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাজ্য বিজেপি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে এসব ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
বিজেপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, ‘এই ধরনের কাজ ইচ্ছাকৃত ও উসকানিমূলক। যারা এসব কাজ করছে, তাদের উদ্দেশ্য হলো, আমাদের আসামের শান্তি নষ্ট করা।’ তিনি বলেন, ‘আগে হিন্দু-অধ্যুষিত এলাকায় বসবাসকারী মুসলিম পরিবারগুলো হিন্দুদের অনুভূতি সম্পর্কে সতর্ক থাকত। এখন হিন্দুদের এলাকাছাড়া করার জন্য যেখানে-সেখানে উচ্ছিষ্ট (গরুর মাংস) ফেলা হচ্ছে।’
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের মতো এলাকাতেও গরুর মাংস পাওয়া গেছে। তিনি বলেন, ‘ঈদের সময় গরুর মাংস খাওয়া ব্যক্তিগত পছন্দ, কিন্তু এটি অন্যদের উসকানি বা অপমান করার জন্য ব্যবহার করা যাবে না।’ এই ঘটনাগুলো নিয়ে জনসমক্ষে প্রতিবাদ না হওয়ায় তিনি দুঃখপ্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চললে, ২০ বছরের মধ্যে কামরূপ-কামাখ্যার সামনেও গরুর মাংস পড়ে থাকতে দেখা যাবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অবৈধ অভিবাসনের বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘কোনো আপস না করার’ অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেন, আসাম বিদেশি নাগরিকদের কাছ থেকে জনসংখ্যাগত ও রাজনৈতিক হুমকির সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধ অভিবাসীদের ঠেলে ফিরিয়ে দিতে রাজ্যকে সমর্থন করছেন। অথচ আমাদের মধ্যেই অনেকে এর বিরোধিতা করছে। আর বেশির ভাগ বিরোধিতার ঘটনা ঘটছে আসাম থেকে।’ তিনি বলেন, ‘শুধু মোদিজি আমাদের রক্ষা করতে পারবেন না। আসামের মানুষকেও সমর্থন দিতে হবে।’
প্রসঙ্গত, আসামের ধুবড়ি জেলার একটি মন্দির প্রাঙ্গণেও গরুর মাংস পড়ে থাকার ঘটনা ঘটেছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার পর সেখানে মানুষের জমায়েত ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এই মাংস গরুর। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে...
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ লিও চতুর্দশ। এর মাধ্যমে তিনি মূলত পরোক্ষভাবে চীনা কমিউনিস্ট এজেন্টের মতো কাজ করছেন বলে দাবি করেছেন মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আয়োজিত ‘অ্যাসপেন আইডিয়াজ ফেস্টিভ্যাল’-এ...
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের সৈকতে ভেসে এসেছে সন্দেহজনক ৬ গোলাকার বস্তু। বিশ্লেষকেরা ধারণা করছেন, এগুলো মহাকাশের ধ্বংসাবশেষ এবং সম্ভবত ‘স্পেস বল’ হতে পারে। এক বিশেষজ্ঞের মতে, রকেট উৎক্ষেপণের পর এ ধরনের বস্তু প্রায়ই অবশিষ্ট থেকে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য....
৭ ঘণ্টা আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের আরও ৪ সদস্যের কফিনের পাশে আজ রোববার জানাজায় অংশ নে তাঁর তিন ছেলে। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর অপর ছেলে মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।
৭ ঘণ্টা আগে