ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসছে। ঠিক তার আগে ক্ষমতাসীন বিজেপি কোন কোন রাজ্যে জিতবে বা প্রাধান্য বিস্তার করবে সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ইলেকশন ইঞ্জিনিয়ার খ্যাত প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও ওডিশায়ও প্রধান দল হিসেবে আবির্ভূত হবে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে আলাপকালে প্রশান্ত কিশোর এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাঁর হিসাব অনুসারে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে অন্তত ৩৭০টি আসনে জিতবে। বিজেপি এবারের নির্বাচনে বিজেপি অন্তত ৪০০ আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রশান্ত কিশোর বলেছেন, ‘তারা (বিজেপি) তেলেঙ্গানায় (আসন জয়ের দিক থেকে) প্রথম বা দ্বিতীয় দল হবে, যা একটি বড় বিষয়। ওডিশার প্রধান দল হিসেবে আবির্ভূত হবে এটা নিশ্চিত। আপনি অবাক হবে পারেন—কারণ আমার মনে হয়, বিজেপি পশ্চিমবঙ্গেও প্রধান দল হতে যাচ্ছে।’
তেলেঙ্গানা, ওডিশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, বিহার ও কেরালা মিলে লোকসভার ২০৪টি আসন আছে। ২০১৪ সালের নির্বাচনে এই রাজ্যগুলোতে বিজেপি ২৯টি আসন পেয়েছিল এবং ২০১৯ সালে পেয়েছিল ৪৭টি আসন।
অন্ধ্র প্রদেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বিষয়ে প্রশান্ত কিশোর বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির জন্য আবারও ক্ষমতায় আসা কঠিন হবে এবার।
প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে পারবে কি না সে বিষয়ে প্রশান্ত কিশোর বলেন, কংগ্রেস কেবল তখনই বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে পারবে যখন দলটি উত্তর ও পশ্চিম ভারতে অন্তত ১০০টি আসন ধরে রাখার বিষয়ে নিশ্চিত করতে পারবে। তবে তিনি বলেছেন, তাঁর অনুমান বিজেপি এসব রাজ্যে তাদের জায়গা ধরে রাখতে সমর্থ হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
২ ঘণ্টা আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
২ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
৩ ঘণ্টা আগে