প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারতের বড় একটি অংশ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। গত বৃহস্পতিবারই উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি রাজস্থানের বারমার শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, খুব শিগগির এই তাপপ্রবাহ কমবে এমন সম্ভাবনা নেই। তারা বলছে, চলতি সপ্তাহের বুধবার নাগাদ এই অবস্থা চলতে পারে।
গরমের তীব্রতা এতটাই বেশি যে, তা বিদ্যুতের চাহিদার ওপরও চাপ সৃষ্টি করেছে। গত বুধবার দিল্লিতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছিল ৮ হাজার মেগাওয়াটে, যা ভারতের রাজধানীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। দিল্লিতে চলতি সপ্তাহের বিগত কয়েক দিন থেকেই তাপমাত্রা ওঠানামা করছে ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিসহ উত্তর ভারতের শহরগুলোর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেকোনো সময় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে এসব শহরের হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো গরমসংক্রান্ত রোগ-বালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
দিল্লির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ৩৪ বছরের যুবক রোহিত নায়ার বলেন, ‘এই গরম এক কথায় অসহনীয়। সারা দিনই ক্লান্তি বোধ হয়। এই বছর গরম এত বেশি যে, দিল্লি যেন আক্ষরিক অর্থেই ফুটছে।’ তিনি জানান, প্রয়োজন না হলে বিকেলের আগে তিনি বাসা থেকে বের হন না। তবে আক্ষেপর বিষয় হলো—ঘরের ভেতরেও অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ বা ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যে গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে, সেই প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে বলেও হ
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
১১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১২ ঘণ্টা আগে