
ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের এক গ্রামে জরিপ করতে গিয়েছিল গুগল ম্যাপসের একটি দল। সে সময় চোর সন্দেহে স্থানীয় বাসিন্দাদের হাতে তারা পিটুনির শিকার হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে কানপুরের বিরহার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল গুগল ম্যাপসের জন্য নিযুক্ত টেক মাহিন্দ্রার কর্মীরা একটি বিশেষ যন্ত্রসংবলিত গাড়ি ও ক্যামেরার সাহায্যে রাস্তার ছবি তুলছিলেন, যাতে মানচিত্রে সঠিকভাবে রাস্তা চিহ্নিত করা যায়। কিন্তু গ্রামবাসী ওই ক্যামেরাযুক্ত গাড়িকে সন্দেহজনক মনে করেন এবং ধারণা করেন, চুরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা বসানো হয়েছে।
কিছুক্ষণের মধ্যে বেশ কিছু মানুষ গাড়িটি ঘিরে ফেলেন। কর্মীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে দলটির সদস্যদের মারধর শুরু করেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে।
পরে গ্রামবাসী ও জরিপকারী দল—দুই পক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গুগল ম্যাপসের কর্মীরা জানান, তাঁরা চোর নন; গ্রামের মানচিত্র তৈরি করছিলেন। তাঁদের কথা শোনার পর গ্রামবাসী শান্ত হন।
গুগল ম্যাপসের এক কর্মী এনডিটিভিকে বলেন, ‘আমার দল নিয়ে আমরা মানচিত্র তৈরির কাজে গিয়েছিলাম। কিন্তু ভুল-বোঝাবুঝির কারণে স্থানীয় বাসিন্দারা আমাদের মারধর করে। আমরা এ কাজের জন্য ডিজিপির (পুলিশের মহাপরিচালক) অনুমতি নিয়েছিলাম।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, যার কারণে তাঁরা অতিরিক্ত সতর্ক ছিলেন।
এ ঘটনায় গুগল ম্যাপসের দলটি গ্রামবাসীর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করেনি।
কানপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয় এবং নিশ্চিত হয় যে গুগল ম্যাপসের কাজ চলছিল। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের শান্ত করে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৬ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৬ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৭ ঘণ্টা আগে