
ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত শাস্তিমূলক কর বসানোর ঘোষণা দিয়েছে তাঁর প্রশাসন। এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় মন্তব্য ও বাণিজ্যিক পদক্ষেপের পরও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারতের সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, ‘ট্রাম্প ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে যে ভারতের অর্থনীতি এখন এক মরা অর্থনীতি। আমি খুশি যে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য কথা বলেছেন।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘মূল প্রশ্ন হলো, ট্রাম্প ৩০ থেকে ৩২ বার বলেছেন যে, তিনি যুদ্ধবিরতি করেছেন। তিনি বলছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এখন তিনি বলছেন, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। তাহলে প্রধানমন্ত্রী মোদি চুপ কেন? উনি কেন কোনো উত্তর দিচ্ছেন না? এর পেছনে আসল কারণ কী?’
মোদি সরকারের কড়া সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি শুধু একজন লোকের জন্য কাজ করেন—আদানির জন্য। এই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবেই, আর মোদি ট্রাম্প যা বলবে ঠিক তাই করবেন। ভারতের সামনে আজ সবচেয়ে বড় সমস্যা হলো—এই সরকার আমাদের অর্থনীতি, প্রতিরক্ষা আর বিদেশনীতি সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। এরা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সংসদে দেওয়া বক্তব্য নিয়েও কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের নাকি জিনিয়াস বা প্রতিভাবান বিদেশনীতি আছে। অথচ বাস্তব চিত্রটা কী? একদিকে আমেরিকা গালি দিচ্ছে, আরেকদিকে চীন হুমকি দিচ্ছে। তৃতীয়ত, যত দেশেই প্রতিনিধি দল পাঠান না কেন, কোনো দেশই পাকিস্তানকে প্রকাশ্যে দোষারোপ করছে না। তাহলে ওরা দেশ চালাচ্ছে কীভাবে? এদের হাতে দেশ সুরক্ষিত না। ওরা জানেই না দেশ চালাতে হয় কীভাবে।’
এর একদিন আগে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। ওরা চাইলে একসঙ্গে তাদের মরা অর্থনীতিকে ডুবিয়ে দিতে পারে, আমার কিছু যায় আসে না। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি। ওদের শুল্ক বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। রাশিয়ার সঙ্গেও আমাদের প্রায় কোনো ব্যবসা নেই। এভাবেই থাকুক।’
ট্রাম্পের এই মন্তব্যে ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে