
ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে । এই রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
নিহতদের মধ্যে তৃণমূল বা বিজেপির কর্মী সমর্থক কতজন রয়েছেন সেটা এখনও জানা যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টুইটারে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় বিরোধীদের। টার্গেট করা হচ্ছে এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনডিটিভি জানিয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেছেন মমতা।
বিজেপি বলছে, তাদের দলের কমপক্ষে ছয়জন সমর্থক নিহত হয়েছেন। এছাড়া দলটির বেশ কয়েকটি পার্টি অফিস এবং সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। এদিকে মমতার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনী পরবর্তী সহিংসতায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন।
সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসা এই মুখ্যমন্ত্রী বলেছেন,‘সহিংসতা থেকে বিরত থাকতে হবে। করোনা মহামারির সময় মানুষের পাশে থাকতে হবে। শান্ত থাকুন ,অভিযোগ থাকলে পুলিশের কাছে অভিযোগ জানান। শান্তি-শৃঙ্খলার দায়িত্ব পুলিশের। যদিও বিজেপি, কেন্দ্রীয় বাহিনী অনেক অত্যাচার করেছে।’
জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ৬ ও ৭ মে শপথ নেবেন বিধানসভা নির্বাচনের নবনির্বাচিত পশ্চিমবঙ্গের বিধায়করা। করোনা পরিস্থিতির কারণে শপথ অনুষ্ঠানে অতিথির সংখ্যাও থাকবে নিয়ন্ত্রিত।

ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত দুই কৃতি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ট্যাম্পা শহর এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। ভিনদেশের মাটিতে পরিবার ও স্বজনদের ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা...
৩৪ মিনিট আগেআল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান যে সামরিক হুমকি তৈরি করেছে, তার জবাবে জিসিসি দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা।
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে—আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই পাসপোর্ট চালু করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন নকশার এই পাসপোর্ট ‘যেকোনো মার্কিন নাগরিক’ পেতে পারবেন, যদি তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং যখন
৩ ঘণ্টা আগে