
বাংলাদেশের ঢাকায় মারা যাওয়া এক সুফি সাধকের মরদেহ ভারতে নিয়ে পুনঃ দাফনের আবেদন দেশটির সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন।
হজরত শাহ মুহম্মদ আবদুল মুক্তাদির শাহ মাসউদ আহমাদ নামে ওই সুফি সাধক ২০২২ সালে ঢাকায় মারা যান। তাঁর জন্ম ভারতে। কিন্তু পরে পাকিস্তানে চলে আসেন। মৃত্যুর আগে তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদে (বর্তমান নাম প্রয়াগরাজ) সমাহিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে আদালতে করা আবেদনে উল্লেখ করা হয়েছে।
তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানাতে প্রয়াগরাজে পুনঃ দাফনের জন্য মরদেহ আনতে কেন্দ্র সরকারের কাছে নির্দেশনা চেয়ে আবেদন করেছিল হজরত মোল্লা সৈয়দ দরগা কর্তৃপক্ষ। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হজরত শাহ মুহম্মদ আবদুল মুক্তাদির এলাহাবাদের আদি বাসিন্দা। ১৯৯২ সালে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) চলে আসেন। মৃত্যুর আগে তিনি উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ শহরের দরগায় সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
আদালত বলেছেন, ‘তিনি একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। আপনি কীভাবে আশা করতে পারেন যে ভারত সরকার তাঁর মৃতদেহ পুনঃ দাফনের জন্য নিয়ে আসবে! (ভারত সরকারের) এমন কোনো অধিকার নেই যার প্রয়োগ চাওয়া যেতে পারে।’
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ আরও বলেন, ‘তিনি যদি ভারতীয় নাগরিক হতেন, তবে আবেদনটি গ্রাহ্য করা যেত। আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের নীতিগুলোও তো মেনে চলতে হবে!’
দরগার পক্ষের আইনজীবী বলেন, পাকিস্তানে হজরত শাহ মুহম্মদ আবদুল মুক্তাদিরের কোনো পরিবার বা স্বজন ছিলেন না। অধিকন্তু, সুফি সাধক ছিলেন হজরত মোল্লা সৈয়দের মাজারের ‘সাজ্জাদা নাশিন’।
সুফি ঐতিহ্যে একজন সাজ্জাদা নাশিন হলেন সুফি সাধকের উত্তরসূরি, যিনি একটি মাজারের প্রধান হিসেবে থাকেন।
আদালতের বেঞ্চ স্পষ্ট করে বলেছেন, সুফি সাধকের মৃতদেহ দেশে আনার ব্যবস্থা করার ব্যাপারে সাংবিধানিকভাবে বলবৎযোগ্য কোনো অধিকার সরকারের নেই, কারণ তিনি একজন পাকিস্তানি নাগরিক।
ওই সুফি সাধক ২০০৮ সালে প্রয়াগরাজে হজরত মোল্লা সৈয়দ মোহাম্মদ শাহের মাজারের সাজ্জাদা নাশিন মনোনীত হন। তিনি ২০২১ সালে মাজারে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে উইল করেছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে ঢাকায় মারা যাওয়ার পর এখানেই তাঁকে দাফন করা হয়।

হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
২ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৩ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১০ ঘণ্টা আগে