
ভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
এ ঘটনাকে সরাসরি ভারতীয় সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলা শুধু ভাষা নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি এবং অস্তিত্ব। বাংলাকে বিদেশি ভাষা বলা একটি গভীর চক্রান্ত—বাঙালিকে নিজেদের দেশেই বহিরাগত প্রমাণ করার চেষ্টা চলছে।’
তৃণমূল কংগ্রেস আরও অভিযোগ করে, এই চিঠি কোনো ‘ভুল’ নয়; বরং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। তাঁদের দাবি, বিজেপি বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে এবং এখন দিল্লির পুলিশকে ব্যবহার করে এ চক্রান্তকে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।
বিজেপি অবশ্য এ ঘটনায় কোনো ভুল মানতে নারাজ। রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশি বাংলা ও পশ্চিমবঙ্গের বাংলা আলাদা। শুধু বাংলা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না। আমরা এটা মানি না যে ভাষা দেখে কারও নাগরিকত্ব নিশ্চিত হবে।’ তিনি আরও বলেন, ‘নকল পরিচয়পত্র নিয়ে বহু বাংলাদেশি এখন সরকারি প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। এটা রুখতেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষ বাংলায় কথা বলেন। এটি ভারতের সংবিধান স্বীকৃত অন্যতম প্রাচীন ও মর্যাদাসম্পন্ন ভাষা। বিশ্লেষকেরা মনে করছেন, এমন একটি ভাষাকে ‘বাংলাদেশি’ বলে অপমান করা হলে তা শুধু ভাষার নয়; বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর অস্তিত্বের ওপরও আঘাত।

রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
২ মিনিট আগে
ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
১ ঘণ্টা আগে
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত থামাতে কূটনীতির ওপরই এখন বেশি জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসে সমঝোতার জন্য আর ১০ দিন সময় দিয়েছেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতাদের সঙ্গে....
১ ঘণ্টা আগে