
ভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আরুণাবেন নতুভাই জাদব। তিনি কুচ জেলার আঞ্জার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার প্রেমিক দিলীপ দাঙচানিয়া সেন্ট্রাল পুলিশ ফোর্সের কনস্টেবল এবং বর্তমানে মণিপুরে কর্মরত। তারা লিভ টুগেদারে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অঞ্জার সার্কেলের সহকারী পুলিশ সুপার (ডিএসপি) মুকেশ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে আরুণা ও দিলীপের মধ্যে ঝগড়া হয়। দিলীপের অভিযোগ ঝগড়ার সময় তাঁর মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন আরুণা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে আরুণাকে শ্বাসরোধ করে হত্যা করেন দিলীপ। পরে, শনিবার সকালে তিনি নিজেই অঞ্জার থানায় এসে হত্যার কথা স্বীকার করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাঁদের পরিচয় হয়। এরপর থেকেই তাঁরা একসঙ্গে বসবাস করছিলেন। খুব শিগগিরই বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। ঘটনার পর আরুণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিলীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র কয়েক দিনের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দিচ্ছেন ‘পুরোনো বন্ধু’ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বেইজিং এমন এক সময়ে নিজেকে স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, যখন বিশ্ব বাণিজ্য উত্তেজনা, যুদ্ধ....
২৫ মিনিট আগে
লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এই ১৯ জনের প্রাণহানি ঘটে। দেশটিতে গত মার্চে ইসরায়েল আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত...
১ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের আলোচনার অংশ হিসেবে রাশিয়ার কাছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের কোনো পরিকল্পনা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি বরাবরই ইরানের অন্যতম শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র। এত দিন এই জলপথ দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর শোনা যেত। তবে চলমান সংঘাতের জেরে এবার বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
৯ ঘণ্টা আগে