ভারতীয় এক দম্পতি তাঁদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিয়েছেন আইফোন-১৪ কিনতে। উদ্দেশ্য—ইনস্টাগ্রামে রিলস বানানো। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগণা পানিহাটি গঙ্গানগর এলাকায়। ঘোষ ও সাথি নামে দম্পতির সাত বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।
খবরে বলা হয়েছে, ঘোষ ও সাথীর দীর্ঘদিনের শখ ছিল তাঁরা একটি আইফোন কিনবেন। সেই আকাঙ্ক্ষা থেকেই তাঁরা আইফোনের সর্বশেষ মডেলটি কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু পর্যাপ্ত টাকা জোগাড় করতে না পারায় তাঁরা তাঁদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুসারে তাঁরা ২ লাখ টাকায় শিশুটিকে বিক্রিও করে দেন।
পরে বিষয়টি সামনে আসে মূলত প্রতিবেশীদের সন্দেহ থেকে। তাঁরা বেশ কয়েক সপ্তাহ ঘোষ-সাথি দম্পতির ঘরে তাদের আট মাস বয়সী সন্তানকে দেখতে না পেয়ে বিষয়টি পুলিশে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে প্রিয়াঙ্কা ঘোষ নামে এক নারীর কাছ থেকে।। তাঁরা একই জেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, শিশুটির মা ও প্রিয়াঙ্কা ঘোষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা পালিয়ে গেছেন। তাঁর সন্ধানে তল্লাশি চলছে।
২৪ পরগণার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘ঘটনাটি আমাদের জানানোর পর আমরা শিশুটির মাকে আটক করেছি এবং পলাতক বাবাকে খুঁজছি। দম্পতি শিশুটিকে এক নারীর কাছে বিক্রি করে। আইফোন ১৪ কেনার জন্যই তাঁরা তাঁদের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন।’
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, শিশুটির মা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আইফোন কেনার পর তাঁদের যে টাকা বেচে গিয়েছিল, তা দিয়ে তাঁরা দিঘা ও মান্দারমনিতে গিয়ে বেড়িয়ে এসেছেন। পুলিশ জানিয়েছে, ঘোষ তাঁর সাত বছর বয়সী কন্যাকেও বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা বাস্তবায়ন করতে পারেনি।

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরায়েলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ ফিলিস্তিনিদের জন্য একটি চরম বিতর্কিত ও বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন পাস করেছে। গতকাল সোমবার পাস হওয়া এই আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ডকে একটি ডিফল্ট বা স্বয়ংক্রিয় সাজা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৩ সালে চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয় ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত। দিন পেরোলেই দেশটিতে শুরু হতে যাচ্ছে জনগণনা। দশ বছর পরপর অনুষ্ঠিত জনগণনাটি মূলত হওয়ার কথা ছিল ২০২১ সালে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদিকে ইসরায়েলি বিমান প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
৩ ঘণ্টা আগে