
ভারতের পাঞ্জাবে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আম আদমি পার্টির (এএপি) এক বিধায়ক পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে পাঞ্জাবের সানৌরের বিধায়ক হরমীত পাঠানমাজরা পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান। ধর্ষণের অভিযোগে এই বিধায়ককে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় সমর্থকেরা পুলিশের ওপর হামলা করে। বিশৃঙ্খলার সুযোগে হরমীত পালিয়ে যান।
ঘটনার সূত্রপাত হয় যখন পুলিশ হরমীতকে সানৌর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হরমীতের সমর্থকেরা গাড়ি নিয়ে পুলিশের পথ আটকায় এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই সংঘর্ষের সময় হরমীত নিজেও পুলিশের দিকে গুলি ছোড়েন। এক পুলিশ কর্মকর্তা হরমীতকে বাধা দিতে গেলে তিনি একটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এই সুযোগে দুটি বিলাসবহুল গাড়ি দ্রুত ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। পুলিশ একটি গাড়ির গতিবিধি অনুসরণ করতে পারলেও, হরমীতের কোনো খোঁজ পাওয়া যায়নি। অপর গাড়িটির অবস্থানও এখনো অজানা। পাঞ্জাব পুলিশ বর্তমানে হরমীতকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।
হরমীতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারী নারী জানিয়েছেন, ২০১৩ সালে তাঁর সঙ্গে হরমীতের সম্পর্ক গড়ে ওঠে। তিনি বিবাহবিচ্ছিন্না। সেই সম্পর্ক গভীর হলে ২০২১ সালে লুধিয়ানার একটি গুরুদুয়ারায় তাঁরা গোপনে বিয়ে করেন। কিন্তু তাঁদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় যখন ২০২২ সালে হরমীত তাঁর নির্বাচনী হলফনামায় প্রথম স্ত্রীর নাম উল্লেখ করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী হরমীতকে বিবাহবিচ্ছেদের জন্য চাপ দেন।
এই ঘটনায় পাঞ্জাবের রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমীত কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিলেন। তিনি তাঁর সরকারের বন্যা মোকাবিলা কর্মসূচির কঠোর সমালোচনা করেছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তিনি সরাসরি মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দলের সমালোচনা করার কারণেই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। হরমীত আরও বলেন, যত খুশি এফআইআর করা হোক না কেন, তিনি তাঁর মতামত প্রকাশ করা থেকে বিরত থাকবেন না।
বর্তমানে, পাঞ্জাব পুলিশ হরমীতের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং রাজ্যের অন্যান্য বিভাগকেও সতর্ক করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
১১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
১৩ ঘণ্টা আগে