ভারতের মহারাষ্ট্রে বিধানসভার চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। তাঁর দেখাদেখি পরে ঝাঁপ দিয়েছেন তিনজন আদিবাসী বিধায়ক। তবে মাটিতে পড়ার আগে আত্মহত্যা প্রতিরোধের জন্য স্থাপন করা একটি জালের মধ্যে আটকে যান তাঁরা। সেখান থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে। এখানেই শেষ নয়, উদ্ধারের পরপরই বিধানসভার বাইরে অবস্থান ধর্মঘটে বসে পড়েন তাঁরা।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, প্রতিবাদ জানাতে গিয়েই এই ধরনের কর্মকাণ্ড করেছিলেন মহারাষ্ট্র রাজ্যসভার তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংরক্ষণ নিয়ে বিধানসভার এক আলোচনার মধ্যে মহারাষ্ট্রের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতির (এসটি) অন্তর্ভুক্ত করার দাবিতে প্রতিবাদ করছিলেন অজিত পাওয়ারের দলের বিধায়কেরা। এই প্রতিবাদের বিরোধিতা করেন ডেপুটি স্পিকারসহ কয়েকজন আদিবাসী বিধায়ক। এখানেই থেমে থাকেননি তাঁরা। প্রতিবাদস্বরূপ তাঁরা ঝাঁপ দেওয়ার কাণ্ডটিও ঘটান। লাফ দেওয়া আদিবাসী বিধায়কেরা হলেন বিজেপি বিধায়ক হেমন্ত সাভরা, কিরণ লাহামাটে, হিরমন খোসকার ও রাজেশ পাটিল।
জানা গেছে, আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
বস্তুত ঘটনাটির সূত্রপাত হয় পঞ্চায়েত আইন ১৯৯৬-এর অধীনে সরকারি চাকরিতে আদিবাসী নিয়োগের দাবিতে মহারাষ্ট্রের বিধায়কেরা আন্দোলন শুরু করলে। তাঁদের অভিযোগ, ২০২৩-এর অক্টোবরের পর থেকে ১৭টি ক্যাটাগরিতে আদিবাসীদের নিয়োগ থেমে রয়েছে। সাধারণ প্রার্থীরা যোগ দিলেও, আদিবাসী প্রার্থীদের নিয়োগ হয়নি। শুক্রবার এই বিষয় নিয়েই তর্ক-বিতর্ক চলছিল। আর তাতেই পরিস্থিতি ঝাঁপের দিকে গড়ায়।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় কয়েক ঘণ্টা ধরে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন ছুড়েছে। এর ফলে বারবার সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং কয়েক লাখ ইসরায়েলি বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়। এই সময়ে ইরানও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেণাস্ত্র হামলা চালায়।
১০ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছেন। কেবল এসব শর্ত মানলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করবে ইরান। অন্যথায় অঞ্চলজুড়ে ইসরায়েল এবং মার্কিন স্বার্থ-স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে।
২৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আরও বলেন, দেশটিতে আরও বেশি মার্কিন হামলা চালানো হলে তাদের পক্ষে পুনর্গঠন করা ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠতে পারে। গতকাল বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হত্যাচেষ্টার শিকার হয়েছেন। জম্মুতে এই হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। হামলাকারী খুব কাছ থেকে তাঁকে গুলি করার চেষ্টা করেছিলেন।
১ ঘণ্টা আগে