দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক কথায় ভারতের শীর্ষ আদালতে আবেদন করেও মিলল না স্বস্তি।
ভারতের আসন্ন ১৮তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। এদিন প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। আর সে সময় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
আজ সোমবার মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেননি শীর্ষ আদালত।
শুনানির সময় আপাতত ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট।
২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। ফলে এই দুই দিনই জেলে বন্দী থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি কেলেঙ্কারির মামলায় আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।
গ্রেপ্তার হওয়ার পরে তাঁকে ইডি হেফাজতে রাখা হলেও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়।
গ্রেপ্তারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই। আজ সোমবার এই মামলার শুনানির সময় তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী প্রচার থেকে তাঁকে আটকে রাখার জন্যই গ্রেপ্তার করেছে ইডি।
তবে জামিনের আবেদন মামলা নিয়ে এদিন কোনো রায় দেননি শীর্ষ আদালত। ইডির জবাবের পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে।

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মংবওয়ালু শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা চিকিৎসাকেন্দ্রের একটি তাঁবুতে আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন।
৫ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নীতিগতভাবে একমত হয়েছে। এই সমঝোতার আওতায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
৬ ঘণ্টা আগে
এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে...
৮ ঘণ্টা আগে