ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫২৯ জনের, যা আগের দিনের চেয়ে ৪ হাজার ৬৫৯ জন বেশি। শনাক্ত বাড়লেও দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১১ জনের, যা আগের দিনের চেয়ে ৬৭ জন কম। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ২০। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮৫ শতাংশ। সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৪৮ হাজার ৯০ জন। করোনা থেকে সেরে উঠেছে ৩ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৮৯৮ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এ ছাড়া তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬২৪ জন এবং মারা গেছে ২৪ জন। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৩৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।
উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩৩৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৮৮ হাজার ৩৯৭ জনের। করোনা থেকে এ পর্যন্ত সেরে উঠেছে ২১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৯৬০ জন।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩৮ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে