গত বছর মুম্বাইয়ে ভারতীয় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছিল একটি কবুতর। পরে ওই কবুতরটিকে চীনা গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে বন্দী করে রাখা হয়। ৮ মাস পর অবশেষে আজ বৃহস্পতিবার ‘পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস’ (পিইটিএ) নামে একটি ভারতীয় সংগঠনের হস্তক্ষেপে কবুতরটিকে মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে এক প্রতিবেদনে টাইমস-নাউ জানিয়েছে, ২০২৩ সালের মে মাসে মুম্বাইয়ের চেম্বুরে অবস্থিত পির পাউ জেটির কাছে কবুতরটিকে আটক করেছিল স্থানীয় পুলিশ। পরে তারা ওই কবুতরের ডানায় সাংকেতিক অক্ষরে লেখা একটি বার্তা আবিষ্কার করে। সন্দেহ করা হয়, চীনের ভাষায় লেখা হয়েছে সেই বার্তাটি।
এ অবস্থায় পায়ে তামা এবং অ্যালুমিনিয়ামের দুটি রিং সহ কবুতরটিকে ‘গুপ্তচর’ হিসাবে বিবেচনা করা হয় এবং তদন্তের জন্য মুম্বাইয়ের প্যারেলে অবস্থিত একটি পশু হাসপাতালের অধীনে এটিকে রাখা হয়।
স্বাস্থ্য পরীক্ষার পর কবুতরটিকে ওই হাসপাতালেই একটি খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল এবং এটির বিরুদ্ধে মামলা চলমান ছিল।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কবুতরটিকে নিয়ে তদন্ত চলার সময় পুলিশের ধারণা হয়—এটি সম্ভবত তাইওয়ানের একটি রেসিং কবুতর। রেস করতে গিয়েই পথ হারিয়ে এটি মুম্বাইয়ে চলে এসেছে।
পরবর্তীতে সন্দেহজনক গুপ্তচর হিসেবে মামলাটির কার্যক্রম বন্ধ হলেও কবুতরটি সেই হাসপাতালেই বন্দী ছিল। বিষয়টি জানতে পেরে কবুতরটির মুক্তির জন্য এগিয়ে আসে পিইটিএ কর্তৃপক্ষ। সংগঠনটির নেতা সালোনি সাকারিয়া কবুতরটিকে আটক করা থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
এভাবে দুই পক্ষের আলোচনার পর কবুতরটিকে ছেড়ে দিতে রাজি হন পুলিশ কর্মকর্তারা। তারা ওই পশু হাসপাতালকে একটি অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করে। এরই ধারাবাহিকতায় হাসপাতাল চত্বর থেকে পশুপ্রেমীদের একটি ছোট সমাবেশ ও উল্লাসের মধ্য দিয়ে কবুতরটিকে ছেড়ে দেওয়া হয়।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১২ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৪ ঘণ্টা আগে