দীর্ঘ কয়েক ঘণ্টা গা ঢাকা দিয়ে থাকার পর ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ভারতের আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। গতকাল বুধবার সন্ধ্যায় হেমন্ত সরেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর কয়েক মিনিট পরেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমান পরিবহনমন্ত্রী চম্পাই সরেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার হেমন্ত সরেন ঝাড়খণ্ডের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পরে ভূমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। হেমন্তের পদত্যাগের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ খালি হওয়ায় সেই পদে অভিষিক্ত হতে যাচ্ছেন তাঁরই দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা চম্পাই সরেন।
এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ঘিরে নাটক জমে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে খোঁজ ছিল না তাঁর। তাঁকে ফোনেও পাওয়া যায়নি।
ইডির কর্মকর্তারা জানিয়েছিলেন, অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সরেনকে ডাকা হয়েছিল দিল্লিতে। তিনি গিয়েছিলেনও। তাঁকে বহনকারী বিমান বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে, তাঁকে নিতে যাওয়া বিএমডব্লিউ গাড়িটিও জব্দ করে ইডি। কিন্তু তাঁকে ফোনেও পাওয়া যায়নি।
এই অবস্থায় ইডি কর্মকর্তারা মনে করেছিলেন, নিখোঁজ হয়েছেন হেমন্ত সরেন। তবে হেমন্ত সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মী ও ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন, তাঁরা তাঁর অবস্থানের বিষয়ে অবগত। তিনি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে