ভারতের উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। যেখানে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে সেই জায়গাটি সুরক্ষিত রাখতে এবং মুসলমানদের নামাজের জন্য মসজিদে আসতে বাধা না দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
আজ মঙ্গলবার বারানসির প্রশাসনের কাছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, জ্ঞানবাপী মসজিদের ভেতরে ‘শিবলিঙ্গ’ ঠিক কোথায় পাওয়া গেছে। জবাবে ‘আমরা তদন্ত প্রতিবেদন দেখিনি’ উল্লেখ করে বিস্তারিত জানতে আগামীকাল পর্যন্ত সময় চেয়েছিলেন বলে জানান উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটার জেনারেল তুষার মেহতা।
এর পর নতুন নির্দেশনা দিয়ে আদালত বলেন, যেখানে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে সেখানেই থাকবে এবং জায়গাটির সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলমানদের নামাজের জন্য মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশ দেন আদালত।
গতকাল সোমবার জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি পুকুরে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে দাবি করে স্থানীয় আদালতে হিন্দুত্ববাদীরা পিটিশন দায়ের করলে পুকুরের এলাকাটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। মসজিদের আশপাশে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে উপাসনার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন করেন পাঁচ নারী। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসির আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ করার নির্দেশ দেয়। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
২ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
৩ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
৪ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
৪ ঘণ্টা আগে