
কুড়ি বছর বয়সী তরুণীর গর্ভপাতের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। অবিবাহিত ওই তরুণী ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। আদালত বলেছেন, গর্ভে থাকা ভ্রূণেরও বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার গর্ভপাতের আবেদন প্রত্যাখ্যান করেন। ওই তরুণী দিল্লি হাইকোর্টের দেওয়া ৩ মের আদেশ চ্যালেঞ্জ করে রিট করেছিলেন।
হাইকোর্ট বেঞ্চের অন্য দুই বিচারপতি এস ভি এন ভাট্টি ও সন্দীপ মেহতা বলেন, ‘আমরা আইনের বিপরীতে কোনো আদেশ দিতে পারি না। গর্ভে থাকা ভ্রূণেরও বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে। বেঞ্চ আইনজীবীকে জিজ্ঞেস করেন, আপনি এ সম্পর্কে কী বলেন?’
জবাবে ওই তরুণীর আইনজীবী বলেন, মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সি (এমটিপি) আইনে শুধু মায়ের কথা বলা আছে। এই আইন মায়ের জন্য তৈরি।
তখন বেঞ্চ বলেন, ‘আবেদনকারীর গর্ভাবস্থার সময় এখন সাত মাসের বেশি। ভ্রূণের বেঁচে থাকার অধিকার সম্পর্কে কী বলেন? আপনি কীভাবে এটি মোকাবিলা করবেন?’
আইনজীবী বলেন, ‘ভ্রূণ গর্ভে আছে এবং সন্তান প্রসব না হওয়া পর্যন্ত এটি মায়ের অধিকার। এই পর্যায়ে আবেদনকারী গুরুতর মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। তিনি বাইরে বের হতে পারেন না। তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ে পড়ছেন। তিনি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে রয়েছেন। এই পর্যায়ে তিনি সমাজের সামনে মুখ দেখা পারছেন না।’
আবেদনকারীর মানসিক ও শারীরিক সুস্থতায় বিবেচনায় তাঁকে গর্ভপাতের অনুমতি দেওয়ার কথা বিবেচনা করার অনুরোধ করেন আইনজীবী। তবে জবাবে বেঞ্চ বলেন, ‘দুঃখিত।’
৩ মে দিল্লি হাইকোর্ট আদেশে উল্লেখ করেছিলেন, গত ২৫ এপ্রিল আদালত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসকে (এআইআইএমএস) ভ্রূণ এবং আবেদনকারীর অবস্থা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। মেডিকেল বোর্ডের একটি পর্যালোচনা দেখা গেছে যে ভ্রূণের কোনো জন্মগত অস্বাভাবিকতা নেই এবং সন্তান গর্ভে রাখার ক্ষেত্রে মায়েরও কোনো বিপদের আশঙ্কা নেই যে তাঁকে গর্ভপাত ঘটাতে হবে।
উচ্চ আদালতে যাওয়ার আগে আবেদনকারী বলেছিলেন, গত ১৬ এপ্রিল তিনি পেটে অস্বস্তি বোধ করেন। এরপর আলট্রাসাউন্ড স্ক্যান করে দেখা যায় তিনি ২৭ সপ্তাহের গর্ভবতী। যেখানে ভারতে ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ বা কম হলে গর্ভপাতের অনুমতি রয়েছে।
এমটিপি আইনের অধীনে, ২৪ সপ্তাহের বেশি হলেও গর্ভপাতের অনুমতি রয়েছে যদি কোনো মেডিকেল বোর্ড ভ্রূণের অস্বাভাবিকতা বা গর্ভবতী জীবনশঙ্কার কথা জানায়।

দিল্লির যন্তর মন্তর। ১৮ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। একই সঙ্গে ভারতের রাজধানীর সবচেয়ে পরিচিত প্রতিবাদস্থলগুলোর একটি। গত ১০ দিন ধরে এখানে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকর্মী।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী মারিয়া পিয়ারসন প্রায় চার দশক কারাগারে কাটানোর পর মুক্তি পেতে যাচ্ছেন। তবে মুক্তির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু মূল্যায়নে তাঁকে এখনো ‘গুরুতর ক্ষতির ঝুঁকি সৃষ্টি করতে সক্ষম’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে
৪ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রুশ সেনাদের চীনের গোপন সামরিক প্রশিক্ষণের তথ্য সামনে এসেছে। রয়টার্সের দেখা নথি অনুযায়ী, অনুমোদন দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং এতে জড়িত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন।
৫ ঘণ্টা আগে
সিন্ধু পানিচুক্তি কার্যকর না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিরাপদ থাকবে না বলে দাবি পাকিস্তানের। তীব্র গরম ও সম্ভাব্য পানি সংকটের মধ্যে ইসলামাবাদে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরলেন ইসহাক দার, বিলাওয়াল ভুট্টো জারদারি ও অন্য নেতারা।
৫ ঘণ্টা আগে