ভারতের মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে একটি রকেটচালিত গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে সদর দপ্তরের কাচ ভেঙে গেছে। এটি রাস্তা থেকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ বলছে, এটি আরপিজির হামলা এবং বিস্ফোরণটিকে ছোটখাটো বলে উল্লেখ করেছে তারা।
মোহালি পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে এসএএস নগরের ৭৭ নম্বর সেক্টরে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে একটি ছোটখাটো বিস্ফোরণ হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত করা হচ্ছে। ফরেনসিক টিমকে ডাকা হয়েছে।
পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সতর্কতা জারি করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল এরই মধ্যে ঘটনাস্থলে রয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, এটি একটি রকেট হামলার মতো বিস্ফোরণটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে