
বিক্রিত লেহেঙ্গা ফেরত নিতে রাজি না হওয়ায় দোকানদারকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে হবু বর। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত সায়ানি নামের ওই যুবককে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে মহারাষ্ট্রের কল্যাণ শহরের এক জনপ্রিয় দোকান থেকে নিজের হবু বউয়ের জন্য লেহেঙ্গা কেনেন সুমিত। লেহেঙ্গাটির দাম ৩২ হাজার ভারতীয় রূপি। পরে, লেহেঙ্গাটি তার হবু বউয়ের পছন্দ না হওয়ায় গতকাল রোববার, সেটি ফেরত দিতে যান সুমিত ও তার বাগ্দত্তা।
তবে, দোকানদার জানান, বিক্রিত কোনো কিছু তারা আর ফেরত নেন না। চাইলে ওই পণ্যটির বদলে অন্য আরেকটি নেওয়া যাবে। তবে, নগদ টাকা ফেরত দেওয়া হবে না। আর এতেই চটে যান ওই যুবক। পকেট থেকে একটি ছুরি বের করে লেহেঙ্গাটিতে এলোপাতাড়ি ছুরি চালাতে শুরু করেন তিনি। নিচে ফেলে পায়ে পিষতে শুরু করেন সেটিকে। এরপর লেহেঙ্গা ছেড়ে কাউন্টারে গিয়ে সেটির ব্লাউজটিকেও কেটে ফেলেন। পরে, দোকানদারকে হুমকি দিয়ে বলেন, ‘টাকা ফেরত না দিলে আপনাকেও এভাবে কেটে ফেলব।’
দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় এই পুরো দৃশ্য। ওই ফুটেজে , হুমকি-ধামকির পর দোকানে বেশ উত্তেজিতভাবে পায়চারি করতে দেখা যায় সুমিতকে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৫ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
৬ ঘণ্টা আগে