
বেঙ্গালুরুর ২৩ বছর বয়সী এক তরুণী। তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত আছেন। বাসা থেকে কাজ অর্থাৎ, রিমোটলি কাজ করেন তিনি। তাঁর মাসিক খরচ ৭০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকা) আর প্রতি মাসে সঞ্চয় করছেন ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪২ হাজার টাকা) করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে দেওয়া তাঁর এক পোস্টে এ তথ্য জানান তিনি। তাঁর এই পোস্ট রেডিটে ভাইরাল হয়ে উঠেছে।
ওই তরুণী একটি পোস্ট দিয়ে নিজের মাসিক খরচ ও জীবনযাত্রার বিবরণ তুলে ধরে লিখেছেন, তাঁর আর্থিক সিদ্ধান্ত নিয়ে মজা বা ব্যঙ্গ (রোস্ট) বা ‘বিচার’ করার জন্য। ২৩ বছর বয়সে তিনি তুলনামূলকভাবে বেশি খরচ করেও প্রতি মাসে দেড় লাখ টাকার মতো সঞ্চয় করছেন বিষয়টি রেডিট ব্যবহারকারীরা কীভাবে দেখছে তা জানার আগ্রহ থেকে এই পোস্ট করেন তিনি।
তরুণীটি পোস্টে জানান, তিনি বেঙ্গালুরুতে একা থাকেন এবং প্রতি মাসে তাঁর প্রায় ৭০ হাজার রুপি খরচ হয়।
‘আমি রিমোটলি কাজ করি’—এ কথা উল্লেখ করে তিনি লেখেন, আমার খরচের মধ্যে রয়েছে—ফ্ল্যাট ভাড়া ২৭ হাজার রুপি, খাবারের জন্য ১৫ হাজার রুপি, বাইরে খাওয়ার পেছনে ১০ হাজার রুপি, পানির বিল ৪৯৯ রুপি, বিদ্যুৎ বিল ৭০০ রুপি, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ১৯৯ রুপি, ক্লাউডি প্রো ২ হাজার রুপি আর মা-বাবার জন্য উপহার বা কেনাকাটায় প্রতি মাসে প্রায় ১০ হাজার রুপি।
তাঁর ভাষায়, ‘সঠিক পরিমাণ বলা মুশকিল, তবে সাধারণত ৭০ হাজার রুপির মতো খরচ হয় প্রতি মাসে। আর আমি প্রতি মাসে প্রায় ১ লাখ রুপি সঞ্চয় করি।’
২৩ বছর বয়সী তরুণী আরও বলেন, ‘আমি জানি, আমি চাইলে আরও ভালোভাবে সঞ্চয় করতে পারি, কিন্তু আমি আমার তরুণ বয়সে কষ্ট করে মনমতো খরচ না করে বাঁচতে চাই না।’
মদ্যপান, ধূমপান করা বা পার্টিতে যাওয়া হয় না উল্লেখ করে ওই তরুণী জানান, তিনি মা-বাবার জন্য খরচ করতে ভালোবাসেন। ভালো খাবার খুঁজে বের করাও তাঁর ভীষণ পছন্দ।
তাঁর এই পোস্টে আসা কমেন্টের পর অন্যদের আগ্রহ দেখে তিনি তাঁর চাকরি ও বেতন নিয়ে পোস্টে আরও তথ্য যুক্ত করেন। তিনি লেখেন, ‘যারা জিজ্ঞেস করছেন, কীভাবে আমি এই পর্যায়ে এলাম—প্রথমত, আমি বছরে একাধিকবার চাকরি বদলেছি, হাহা।’
অনেক রেডিট ব্যবহারকারী ভেবেছিলেন এই তরুণী ভারতের প্রথম সারির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের, তাদের উদ্দেশ্যে তরুণী লেখেন, ‘আমি আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) থেকে পড়িনি। আমি আসলে ভিআইটি (ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি) থেকে পড়েছি। এটা বুঝতে হবে, আপনার কলেজের সঙ্গে আপনার আয়ের কোনো সম্পর্ক নেই।’
তাঁর পোস্টে কমেন্টে একজন মজা করে লেখেন, ‘তুমি যদি ২৩ বছর বয়সে দেড়-দুই লাখ কামাচ্ছো, তাহলে তুমিই বরং আমাদের রোস্ট করো।’
আরেকজন প্রশ্ন তোলেন, ‘২৭ হাজার টাকায় ১ বিএইচকে ভাড়া, তাও আবার রিমোট কাজ করার সময়? কেন?’
আরেক রেডিট ব্যবহারকারী তরুণীর প্রশংসা করে বলেন, ‘যতক্ষণ তুমি নিজের মানসিক শান্তির জন্য খরচ করছো, মা–বাবাকে খুশি রাখছো এবং খরচের চেয়ে বেশি সঞ্চয় করছো—ততক্ষণ তুমি একদম ঠিক পথেই আছো।’
আরেকজন মন্তব্য করেন, ‘সত্যিই দারুণ ব্যাপার—ভালো খাবারে খরচ করছো, মা–বাবার যত্ন নিচ্ছো, নিরাপদ পরিবেশে ভালো বাড়িতে থাকছো এবং তার পরেও মাসে ১ লাখ রুপি সেভ করছো...এটা এক কথায় অসাধারণ!’
এক ব্যবহারকারী বলেন, ‘তুমি আয়ের ৫০ শতাংশের বেশি সঞ্চয় করছো। কেউ যদি তোমাকে বিচার করে বা ভুল বলে, সে নিঃসন্দেহে বোকা। আমি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না।’

ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের উপ-গভর্নর এহসান জাহানিয়ানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে...
১ ঘণ্টা আগে
মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে ইউরোপজুড়ে। চলতি বছরের তীব্র গ্রীষ্মকালীন তাপপ্রবাহে জার্মানিসহ একাধিক দেশে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। যার মধ্যে কেবল জার্মানিতেই মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরে বন্যায় একটি সাপের খামার থেকে ভেসে গেছে ৮০০ থেকে ৯০০টি সাপ, যার মধ্যে বিষধর গোখরাও রয়েছে। কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে অসুস্থ হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী সাপ ধরার দল কাজ করছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
৬ ঘণ্টা আগে