কলকাতার আরজি কর হাসপাতালে চিকিত্সক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে আলোড়নের মধ্যে আবারও ঘটল ধর্ষণের পর হত্যার ঘটনা। এবার নৃশংসতার বলি হয়েছেন ৩৩ বছর বয়সী এক নার্স।
উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতাল থেকে উত্তর প্রদেশ সীমান্তের কাছে নিজের বাড়িতে ফেরার সময় এক নার্সকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত ৩০ জুলাই সন্ধ্যায় ওই নার্স হাসপাতাল থেকে বের হয়েছিলেন এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একটি অটোরিকশা নিয়ে বাসার দিকে ফিরছেন। কিন্তু তিনি নিজের বাসায় আর ফিরতে পারেননি। ভাড়া করা ওই বাসায় তাঁর ১১ বছরের মেয়ের সঙ্গে বাসবাস করতেন।
এ ঘটনার পরদিন তাঁর বোন নিখোঁজের অভিযোগ দায়ের করেন। অবশেষে আট দিন পর গত ৮ আগস্ট উত্তর প্রদেশে বাসা থেকে দূরে একটি খালি প্লটে তাঁর মরদেহ খুঁজে পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তদের খোঁজে দল গঠন করে।
একপর্যায়ে ওই নার্সের চুরি হওয়া ফোনের অবস্থান শনাক্ত করে ধর্মেন্দ্র নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দিনমজুর ধর্মেন্দ্র উত্তর প্রদেশের বেরেলির বাসিন্দা। গত বুধবার তাঁকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় ধর্মেন্দ্র মদ্যপ ছিলেন। ওই নার্সকে দেখার পর তাঁর পিছু নেন তিনি। নিজের বাসায় প্রবেশের আগমুহূর্তে নার্সের ওপর হামলে পড়েন ধর্মেন্দ্র।
উধম সিং নগরের জ্যেষ্ঠ পুলিশ সুপার মঞ্জুনাথ টি সি বলেন, ধর্মেন্দ্র ওই নার্সকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যান। ধর্ষণের পর নার্সের ওড়না দিয়েই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন। ওই নার্সের হাত ব্যাগে থাকা ৩ হাজার রুপিও চুরি করেন ধর্মেন্দ্র।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত মস্কো। আজ সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ মিনিট আগে
ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার রবার্ট ব্রোভদি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে গভীর হামলা আরও জোরদার করা হবে। তিনি বলেছেন, ‘আমরা শত্রুর জন্য লাল কাপড়ের মতো। কারণ আমরা যুদ্ধকে তাদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছি, যাতে তারাও এর যন্ত্রণা অনুভব করে।’
১৯ মিনিট আগে
শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এক নজিরবিহীন মাদক জব্দের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, গত শনিবার রাজধানী কলম্বোর কাছাকাছি বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওই ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত নতুন আইনে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। আজ সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে