একজন অবিবাহিত নারীকে নিরাপদ গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা হলে তাঁর ব্যক্তিগত স্বায়ত্তশাসন ও স্বাধীনতাকে লঙ্ঘন করা হয় বলে জানিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চটি গতকাল এক নারীর আবেদনের শুনানি করছিলেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী এক সঙ্গীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ওই নারী গর্ভপাত করাতে বিভিন্ন হাসপাতালে গিয়ে বাধার সম্মুখীন হন। এ জন্য তিনি নিম্ন আদালতের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু নিম্ন আদালতও তাঁকে গর্ভপাতে নিষেধাজ্ঞামূলক আদেশ দেন।
গতকাল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চটি নিম্ন আদালতকে শাস্তি দিয়ে বলেছে, বিবাহবহির্ভূত সম্পর্ক ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট দ্বারা স্বীকৃত। আইনটি সামাজিক নৈতিকতার ধারণা ভেঙে ফেলতে এবং তাদের ব্যক্তিগত স্বায়ত্তশাসন ও শারীরিক অখণ্ডতায় অযথা হস্তক্ষেপ করতে ব্যবহার করা হয়নি।
উচ্চ আদালত আরও বলেছেন, ২০২১ সালে আইনের একটি সংশোধনীর মাধ্যমে ‘স্বামী’ শব্দের জায়গায় ‘সঙ্গী’ শব্দটি প্রতিস্থাপিত করা হয়েছে। এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যে আইনটি অবিবাহিত নারীদের অধিকারকে অন্তর্ভুক্ত করেছে।
ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে একজন নারীর প্রজনন পছন্দের অধিকার তাঁর ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। তাঁর শারীরিক অখণ্ডতার একটি পবিত্র অধিকার রয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে একজন নারীর প্রজনন পছন্দ করার অধিকারও তাঁর ব্যক্তিগত স্বাধীনতা।
সুপ্রিম কোর্ট আরও বলেছেন, একজন নারীকে তাঁর গর্ভাবস্থা চালিয়ে যেতে বাধ্য করা শুধু তাঁর শারীরিক অখণ্ডতার লঙ্ঘনই নয়, বরং তাঁর মানসিক আঘাতকে আরও বাড়িয়ে তুলবে।
সুপ্রিম কোর্ট ওই নারীর গর্ভপাত করা নিরাপদ কি না, তা পরীক্ষা করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করতে নির্দেশ দিয়েছেন এবং এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মামলাটি ২ আগস্টের জন্য ধার্য করেছেন।

ওই ব্যক্তি সর্বশেষ জাপানের শিজুওকা প্রিফেকচারের ইয়াইজু শহরে বসবাস করছিলেন। তিনি ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ১৫ দিনের পর্যটক ভিসায় জাপানে প্রবেশ করেন। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশটিতে থেকে যান।
৩ মিনিট আগে
ভারতের হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান নিজের নতুন গান প্রচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি গেয়েছিলেন, ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’—অর্থাৎ, রাস্তার ওপর হত্যা করো।
২০ মিনিট আগে
নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেছেন যুবরাজ হাকন। ৫৩ বছর বয়সী হাকন এখন থেকে পরিচিত হবেন রাজা হাকন অষ্টম নামে।
১ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তে চলতি সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে কেবল নেপালেই নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৪৭ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি...
১ ঘণ্টা আগে