
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে ইঙ্গিত দিয়ে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ৫০০ বছর আগে মুঘল শাসক বাবরের এক সেনাপতি অযোধ্যা ও সাম্ভালে যা করেছিলেন, সেগুলোই আজ বাংলাদেশে যা ঘটছে। এসব ঘটনাবলি একই প্রকৃতির ও একই পরিকল্পনার অংশ। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভারতের জন্য অপ্রাসঙ্গিক বলে ভুল করলে চলবে না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার রাম কথা পার্কে ৪৩ তম রামায়ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ এই কথা বলেন। তিনি বলেন, ‘৫০০ বছর আগে বাবরের এক সেনাপতি অযোধ্যায় একটি কাজ করেছিলেন, সাম্ভালে একই ধরনের কাজ করেছিল, আর আজ বাংলাদেশে যা ঘটছে—এই তিনটির প্রকৃতি এবং ডিএনএ একই।’
তবে মুঘল সম্রাট বাবরের সেনাপতি অযোধ্যা ও সাম্ভালে কী করেছিলেন সে বিষয়ে কোনো তথ্যপ্রমাণ তিনি হাজির করেননি। সম্প্রতি সাম্ভালে একটি পুরোনো মসজিদ মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে আদালতের নির্দেশে সমীক্ষা করতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হন।
এ ছাড়া, অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদও রাম মন্দির ধ্বংস করে তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয় এবং বাবরি মসজিদ ভেঙে দেয় একদল উগ্রপন্থী হিন্দু। পরে আদালতের নির্দেশে সেই জায়গা রাম মন্দির নির্মাণ করার জন্য ছেড়ে দেওয়া হয় এবং মসজিদ নির্মাণের জন্য অন্য একটি জায়গা নির্ধারণ করা হয়।
ভারতের আইন অনুসারে, ১৯৪৭ সালের আগে তৈরি হওয়া কোনো ধর্মীয় স্থাপনা যেভাবে আছে সেখানেই সেভাবে থাকবে। তবে তারপরও বিষয়টি নিয়ে উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ শোরগোল তৈরি হয়েছে। এমনকি দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন দরগাহও একটি মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের তরফ থেকে।
সমাজে বিভাজন সৃষ্টিকারী শক্তিগুলোর ব্যাপারে সতর্ক করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী উপাদান সক্রিয় আছে, যারা নিরলসভাবে ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার জন্য কাজ করছে। তারা বিভেদ সৃষ্টি করতে, সংঘাত উসকে দিতে এবং সহিংসতা ছড়াতে চায়। যারা এই বিভেদ সৃষ্টি করে, তাদের অনেকেরই বিভিন্ন দেশে সম্পত্তি আছে এবং সংকটের সময় তারা পালিয়ে যাবে, অন্যদের কষ্ট ভোগ করতে রেখে যাবে।’
আদিত্যনাথ জনগণকে শ্রী রামচন্দ্রের ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভারত, শ্রেষ্ঠ ভারত ধারণা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। শ্রী রামের ঐতিহ্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং সমাজে সম্প্রীতি তৈরি করেছে। অভ্যন্তরীণ বিভেদ ও সামাজিক ঘৃণা জাতিকে দুর্বল করেছে। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলো জাতিভিত্তিক রাজনীতি ব্যবহার করে সমাজের ঐক্য ভাঙার চেষ্টা করছে।’
আদিত্যনাথ অযোধ্যাকে যুগ যুগ ধরে মানবতা ও সভ্যতার জন্য একটি প্রজ্ঞার আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করে বলেন, ‘অযোধ্যা হাজার বছরেরও বেশি সময় ধরে মানবতার জন্য প্রজ্ঞা ও কল্যাণের আলোকবর্তিকা হয়ে আছে। এটি বিশ্বের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে, যেখানে ঘৃণা ও সংঘাত নেই। অযোধ্যা এখন একটি বৈশ্বিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে