১৯৫৬ সালে হিন্দু উত্তরাধিকার আইন প্রণীত হওয়ার আগে বাবা মরে গেলে মেয়েরা তাঁর সম্পত্তির ভাগ পাবেন না বলে রায় দিয়েছেন ভারতের মুম্বাইয়ের হাইকোর্ট। ১৭ বছর ধরে ঝুলে থাকা এক রিট মামলা নিষ্পত্তি করে বিচারপতি এ এস চান্দুরকর ও জিতেন্দ্র জৈনের বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেয়।
১৯৫২ সালে মৃত যশবন্তরাও নামে এক ব্যক্তির দুই স্ত্রী ও তিন কন্যাকে জড়িয়ে মামলাটির সূত্রপাত হয়। যশবন্তরাওয়ের প্রথম স্ত্রী লক্ষ্মীবাই ১৯৩০ সালে মারা যান। এরপর তিনি ভিকুবাইকে বিয়ে করেন। পরে যশবন্তের অর্ধেক সম্পত্তি দাবি করে প্রথম স্ত্রীর মেয়ে রাধাবাই দেওয়ানি মামলা করেন।
ওই মামলায় দেওয়ানি আদালতের রায়ে রাধাবাইয়ের দাবি খারিজ করা হয়। সেখানে বলা হয়, ১৯৩৭ সালের হিন্দু নারীর সম্পত্তির অধিকার আইন অনুযায়ী যশবন্তরাওয়ের সম্পত্তির উত্তরাধিকারী হন তাঁর দ্বিতীয় স্ত্রী ভিকুবাই। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তির একচ্ছত্র মালিকও হন তিনি।
হাইকোর্টের রায়ে বিচারকরা বলেন, বাবার মৃত্যুর পর বিধবা মা ছাড়া আর কেউ না থাকলে সম্পত্তিতে মেয়ের উত্তরাধিকার থাকবে কি না— সে বিষয়ে সিদ্ধান্ত দিতে তাঁরা ১৯৫৬ সালের আগের উত্তরাধিকার নিয়ে আইনগুলো বিবেচনায় নিয়েছেন।
আদালত জানিয়েছেন, যেহেতু মামলায় উল্লেখিত ব্যক্তি ১৯৫৬ সালের উত্তরাধিকার আইন কার্যকর হওয়ার আগে মারা যান, সেহেতু তাঁর সম্পত্তি তখনকার প্রচলিত আইন অনুসারেই বণ্টিত হবে। কিন্তু তখন আইনে মেয়েরা ‘উত্তরাধিকারী’ স্বীকৃত ছিল না।
আদালত বলেন, ১৯৩৭ সালের হিন্দু নারীর সম্পত্তির অধিকার আইনে মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার দেওয়া হয়নি। সেখানে স্পষ্টভাবে ‘ছেলে সন্তানদের’ কথা উল্লেখ করা হয়েছে। আইনপ্রণেতারা যদি ‘মেয়ে সন্তানদের’ জন্য এই অধিকার চাইতেন, তবে তা আইনে স্পষ্টভাবে উল্লেখ থাকত।
বিচারকরা আরও বলেন, পরে ১৯৫৬ সালে প্রণীত হিন্দু উত্তরাধিকার আইনে মেয়েদের প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু তা পূর্ববর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে না। কারণ, কোনো আইন প্রণীত হওয়ার আগের ঘটনার বিচার, সেই আইনে করা যায় না।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল এবং এর জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করছে।
৫ মিনিট আগে
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ‘স্পষ্ট এবং অপরিবর্তনযোগ্য পথ’ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। দেশটির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির একাধিক সীমান্তাঞ্চলে নতুন করে অভিযান জোরদার করেছে। এর মধ্যে রয়েছে বিরল খনিজসম্পদসমৃদ্ধ কাচিন রাজ্য, ভারতের সীমান্তঘেঁষা চিন রাজ্য ও থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। নতুন প্রশাসন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার এক মাস পর এই সামরিক তৎপরতা শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমির জেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রামগড় রোডে অবস্থিত পৌরসভার একটি ডাম্পিং ইয়ার্ডে (আবর্জনা ফেলার স্থান) খোলা আকাশের নিচে ৫০০-র বেশি মৃত গরু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে