ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। আজ বুধবার সকালে রাজ্যের জম্মু এলাকার দোদা জেলায় ঘটেছে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার এনডিটিভিকে জানান, বাসটি কিশতোর থেকে বাতাকোটের দিকে যাচ্ছিল। দোদা জেলায় প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে বাসটির চালকসহ ৩৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের কিশতোর ও দোদার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে তাতে যোগ দেয় পুলিশও।
দোদার জ্যেষ্ঠ পুলিশ সুপারিটেন্ডেন্ট আবদুল কাইয়ুম ঘটনাস্থল থেকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই আহত হয়েছেন। তাঁদের অনেকের আঘাত গুরুতর।’
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জীতেন্দ্র সিং এক এক্স বার্তায় জানিয়েছেন, গুরুতর আহতদের হাসপাতালে নিতে সেখানে একটি সামরিক হেলিকপ্টার কাজ শুরু করেছে।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন জম্মুর প্রধান প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও আলোচনার টেবিলে।
১৫ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১১ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে